স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নরেন্দ্র মোদি স্টেডিয়ামে

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। তবে চূড়ান্ত মহারণ শুরুর আগের দিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে এ খবর জানিয়েছে খেলাধুলাভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া দশটি দলের অধিনায়ক। এ অনুষ্ঠানে প্রত্যেকটি দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। অধিনায়কদের নিয়ে বিশেষ একটি পর্বের আয়োজন করবে বিসিসিআই। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া আইসিসির নির্বাহী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে ক্রিকবাজ।

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক দেশের সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন। নিজ দেশের সংস্কৃতিকে নাচগানের মাধ্যমে তুলে ধরবেন তারা। এ ছাড়া আয়োজক দেশ ভারতের বলিউডের তারকারা নাচে-গানে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন।

বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে প্রত্যেক দল দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে। ২৯ সেপ্টেম্বর প্রথম অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর ইংল্যান্ডের বিপক্ষে ২ অক্টোবর মাঠে নামবে সাকিব বাহিনী।

আগামী ১৯ নভেম্বর এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ক্রিকেটের মেগা আসরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১০

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১৩

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

১৬

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১৮

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১৯

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

২০
X