স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:৪২ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই আসছে আইসিসির নতুন নিয়ম

লঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই নতুন নিয়মে যাচ্ছে আইসিসি। ছবি : সংগৃহীত
লঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই নতুন নিয়মে যাচ্ছে আইসিসি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে আইসিসি। জুন থেকে টেস্টে এবং জুলাই থেকে সীমিত ওভারের ক্রিকেটে কার্যকর হতে যাচ্ছে নতুন প্লেয়িং কন্ডিশনস বা খেলার নিয়মাবলি। আর এই নিয়মগুলোর বাস্তব প্রয়োগ শুরু হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

সবচেয়ে আলোচিত পরিবর্তন—ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে নতুন বলে খেলার নিয়ম আংশিক বাতিল করে ফিরিয়ে আনা হচ্ছে এক বলের ব্যবস্থাকে, যা পেসারদের জন্য স্বস্তির খবর হলেও ব্যাটসম্যানদের জন্য হতে পারে নতুন চ্যালেঞ্জ।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ানডে ক্রিকেটে ওভারের ১ থেকে ৩৪ পর্যন্ত দুটি নতুন বল ব্যবহার হবে। ৩৫তম ওভারের আগে ফিল্ডিং দলকে একটি বল বেছে নিতে হবে—পরবর্তী ১৬ ওভারের জন্য সেই বলটিই উভয় প্রান্তে ব্যবহৃত হবে।’

রান–বন্যা রোধ এবং রিভার্স সুইং ফিরিয়ে আনতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও ম্যাচ শুরুর আগে প্রতিটি দলকে পাঁচজন সম্ভাব্য কনকাশন রিজার্ভ খেলোয়াড়ের তালিকা দিতে হবে। এদের মধ্যে থাকবেন একজন ব্যাটার, উইকেটকিপার, পেসার, স্পিনার ও অলরাউন্ডার।

বিরল পরিস্থিতিতে যদি কোনো কনকাশন রিজার্ভ খেলোয়াড়ও চোট পান, তাহলে ম্যাচ রেফারি বিশেষ বিবেচনায় একজন নতুন খেলোয়াড়ের অনুমতি দিতে পারবেন।

কার্যকর হচ্ছে কখন থেকে?

  • ১৭ জুন: গলে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ—নতুন টেস্ট নিয়ম
  • ২ জুলাই: কলম্বোতে প্রথম ওয়ানডে—নতুন এক বলের নিয়ম
  • ১০ জুলাই: টি-টোয়েন্টি সিরিজেও কার্যকর হবে সংশোধিত নিয়ম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (১১ জুন, লর্ডস) অবশ্য পুরনো নিয়মেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরই হতে যাচ্ছে আইসিসির নতুন যুগে প্রবেশের সূচনা। ওয়ানডের এক বলের নিয়মে ম্যাচের ভারসাম্য রক্ষা, কনকাশন বদলিতে সুনির্দিষ্টতা—সব মিলিয়ে ক্রিকেটে ফিরছে নতুন ধারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X