স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ১১:২৯ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনেই প্রাণ গেল ভারতীয় ক্রিকেটারের, রেল কর্তৃপক্ষকে দুষলেন সতীর্থরা

ছত্রিশগড় এক্সপ্রেসে মারা যান বিক্রম। ছবি : সংগৃহীত
ছত্রিশগড় এক্সপ্রেসে মারা যান বিক্রম। ছবি : সংগৃহীত

ভারতের পাঞ্জাবের হুইলচেয়ার ক্রিকেটার বিক্রম সিং ট্রেনে সফররত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সহযাত্রীরা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও রেলওয়ে কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি, যার ফলেই ঘটেছে এই মর্মান্তিক মৃত্যু।

৩৯ বছর বয়সী বিক্রম পাঞ্জাবের মালেরকোটলার জেলার আহমদগড়ের পাশের গ্রাম পোহিরের বাসিন্দা। লুধিয়ানা থেকে গ্বালিয়র যাওয়ার পথে বুধবার সকালে মথুরা জংশনের কাছে মারা যান তিনি। গ্বালিয়রে ৫ জুন থেকে শুরু হওয়া সপ্তম শ্রিমন্ত মধ্যরাও সিন্ধিয়া স্মৃতি টি-১০ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছিলেন বিক্রম।

সতীর্থ সোমজিৎ সিং গৌর জানান, ‘দিল্লি অতিক্রম করার সময় থেকেই বিক্রম মাথাব্যথা এবং অতিরিক্ত ঘাম হওয়ার কথা জানায়। আমরা সঙ্গে সঙ্গে ট্রেনের রেলওয়ে পুলিশ (GRP)-কে বিষয়টি জানাই। তারা জানান, মথুরা স্টেশনে চিকিৎসকের ব্যবস্থা থাকবে। কিন্তু ট্রেন মথুরার আগে প্রায় ৯০ মিনিট অপেক্ষা করে এবং তার মধ্যেই আমরা বিক্রমকে হারিয়ে ফেলি।’

জানা গেছে, বিক্রম দীর্ঘ ৮-৯ বছর ধরে হুইলচেয়ার ক্রিকেট খেলছিলেন এবং নিজের খরচে অনুশীলন চালিয়ে গিয়েছিলেন। গত বছর পাঞ্জাব দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। চলতি আসর নিয়েও ছিলেন দারুণ উৎসাহী।

২০২০ সালে বাংলাদেশ সিরিজে ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলে ডাক পেয়েছিলেন বিক্রম। তবে কোভিড-১৯ মহামারির কারণে সেই সিরিজ বাতিল হয়ে যায়।

ঘটনার পর প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, বিশেষভাবে সক্ষম খেলোয়াড়দের প্রতি এমন অবহেলা দুঃখজনক ও অমানবিক। রেল কর্তৃপক্ষের এই গাফিলতির বিরুদ্ধে তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সবাই।

বিক্রমের মরদেহ ইতোমধ্যেই মথুরা থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার সতীর্থরাও গ্বালিয়র টুর্নামেন্ট বাতিল করে ফিরে যাচ্ছেন পাঞ্জাবে- হৃদয়ে নিয়ে যাচ্ছেন এক অপূরণীয় শূন্যতা ও গভীর ক্ষোভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X