স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল জেতা ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

যশ দায়াল। ছবি : সংগৃহীত
যশ দায়াল। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়াল চরম আইনি জটিলতায় জড়িয়েছেন। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক নারী তার বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মানসিক হয়রানি, প্রতারণা এবং ভুয়া বিয়ের আশ্বাসে যৌন শোষণের অভিযোগে মামলা করেছেন। ঘটনায় গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সঞ্চিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের শুরু থেকেই বিয়ের আশ্বাস দিয়ে তাকে শারীরিক ও মানসিকভাবে ব্যবহার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ‘দয়াল আমাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, স্বামীর মতো আচরণ করেছিলেন। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম। কিন্তু যখন বুঝি সবটাই ছিল প্রতারণা, তখন প্রতিবাদ করতেই তিনি শারীরিকভাবে মারধর ও মানসিক নির্যাতন শুরু করেন। এই সময়ের মধ্যে আমি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি,’ —এমনটাই বলা হয়েছে এফআইআরে।

ভারতীয় ন্যায় সঞ্চিতার ধারা ৬৯ অনুযায়ী, প্রতারণার মাধ্যমে, বিশেষ করে বিয়ের বা চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করাকে একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধারা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ঘটনা নিয়ে গাজিয়াবাদ পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রান্স-হিন্দন ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) নিমিশ পাটিল গণমাধ্যমকে বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর দায়ের করেছি। তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার গত আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটেও ভারতের একটি উদীয়মান নাম ছিলেন। কিন্তু এখন এই মামলার কারণে তার ক্যারিয়ার ও ভাবমূর্তি দুটিই প্রশ্নের মুখে।

ক্রিকেটারদের ব্যক্তিজীবন বহুবার খবরের শিরোনামে এসেছে। তবে যশ দয়ালের বিরুদ্ধে এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তবে সেটি শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, ভারতের ক্রিকেট-সমাজের জন্যও বড় ধাক্কা হয়ে উঠতে পারে। এখন নজর থাকবে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X