কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ট্রেনের আগাম টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন

ভারতের একটি ট্রেন। ছবি : সংগৃহীত
ভারতের একটি ট্রেন। ছবি : সংগৃহীত

ভারতে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার (বুকিংয়ের) নিয়ম বদল করেছে কর্তৃপক্ষ। এখন থেকে আর ১২০ দিন আগে টিকিট কাটা যাবে না। ভারতীয় রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনের টিকিট আগাম কাটার সময়সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নিয়মটি কার্যকর হবে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ।

আরও বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের সময়সীমা চার মাস থেকে কমিয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরোনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ গণ্য হবে। এ ছাড়া টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগে।

অপরদিকে বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে না। তাদের জন্য আগের নিয়মই বলবৎ থাকবে। আগের নিয়ম অনুযায়ী ৩৬৫ দিন আগে টিকিট বুকিং করতে পারেন বিদেশিরা।

হাওড়ার এক কর্মকর্তা বলেন, এটা রেল বোর্ডের সিদ্ধান্ত। যাত্রীদের ঝামেলা কমাতেই এই সিদ্ধান্ত। এত দিন ১২০ দিন অর্থাৎ ৪ মাস আগে থেকে ট্রেনের আগাম টিকিট কাটা যেত। এখন দুই মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা যাবে। এটি সবাইকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানান তিনি।

এদিকে ভারতীয় রেলওয়ে ট্রেন ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আসন বিন্যাস, ট্রেনের খাবার বগি তদারকসহ অন্যান্য কাজ করা হবে। ইতোমধ্যে কয়েকটি রাজ্যে প্রাথমিক এআই ব্যবহারে সুফল পাওয়া গেছে বলে দাবি তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১০

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১১

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১২

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৪

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৫

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৬

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৮

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৯

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

২০
X