কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ গেল স্বনামধন্য ক্রিকেটারের

ক্রিকেটের বল, ব্যাট ও ক্যাপ। ছবি : সংগৃহীত
ক্রিকেটের বল, ব্যাট ও ক্যাপ। ছবি : সংগৃহীত

চিকিৎসা না পেয়ে ট্রেনেই প্রাণ হারিয়েছেন এক স্বনামধন্য ক্রিকেটার। একটি প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান তিনি।

শনিবার (০৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড় এক্সপ্রেসে অসুস্থ হয়ে ওই ক্রিকেটার মারা গিয়েছেন। তিনি দিল্লি থেকে গোয়ালিয়র যাওয়ার পথে মারা যান। হুইলচেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

মারা যাওয়া ওই ক্রিকেটারের নাম বিক্রম। তিনি গোয়ালিয়রে দিব্যং ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিতে যাচ্ছিলেন। পথে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বারবার সতীর্থরা রেলের হেল্পলাইসে ফোন করেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আনন্দবাজার জানিয়েছে, বিক্রম সঙ্গীদের নিয়ে ছত্তিশগড় এক্সপ্রেসে ওঠেন। নিজামুদ্দিন স্টেশন থেকে ওঠার কিছু সময় পর তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তার অবস্থা খারাপ হতে শুরু করে।

বিক্রমের এক সতীর্থ জানান, ভোর ৪টা ৫৮ মিনিটে রেলের হেল্পলাইনে ফোন করে সাহায্য চাওয়া হয়। এরপর বারবার ফোন করলেও কোনো সাড়া মেলেনি।

তিনি অভিযোগ করেন, ট্রেনটি মথুরা স্টেশনে ঢোকার আগে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এটি সকাল ৮টা ১০ মিনিটে মথুরা পৌঁছায়। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

আনন্দবাজার জানিয়েছে, মথুরা স্টেশনে তার মরদেহ নামিয়েছে রেল পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X