বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কেমন কাটছে ক্রিকেটারদের ঈদ?

কেমন কাটছে ক্রিকেটারদের ঈদ?

পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে এই উৎসব বয়ে আনে আত্মত্যাগ, ভালোবাসা আর মিলনের বার্তা। দেশের তারকা ক্রিকেটাররাও থেমে নেই—কারও ঈদ কেটেছে পরিবারের সান্নিধ্যে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ঈদের শুভেচ্ছা ও মুহূর্তগুলো।

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবারের ঈদ উদযাপন করছেন পরিবারের সঙ্গে। নিজের ফেসবুক পেজে ঈদের সকালে এক স্নিগ্ধ পারিবারিক ছবিতে ধরা দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়, তাসকিনের বাবা, দুই মেয়ে ও এক ছেলে একসঙ্গে। পোস্টের ক্যাপশনে তাসকিন লেখেন, “আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে।”

অন্যদিকে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ঈদের বার্তায় লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদুল আজহা। এই দিনে আমাদের আত্মত্যাগের শক্তি ও ভালোবাসা আরও গভীর হোক। ঈদ মোবারক।” সঙ্গে একটি ঈদসুলভ ছবিও পোস্ট করেছেন তিনি।’

মুশফিকুর রহিমও নিজ সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের সকালে নামাজের পর তোলা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, এক আত্মীয়র সেলফিতে রয়েছেন মুশফিক ও তাঁর ছেলে। ক্যাপশনে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক সবাইকে।’

শরীফুল ইসলাম ঈদের সকালে নিজের একক দুটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক।’ আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন, সুস্থ থাকুন।’

এদিকে ঈদের পরেই বাংলাদেশ দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে, ২৫ জুন থেকে। এরপর ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

ঈদের আনন্দ শেষে ফের ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা—কিন্তু আজকের দিনটি শুধুই পরিবারের, প্রার্থনার এবং ভালোবাসার। ঈদ মোবারক!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X