বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কান শিবিরে তাসকিন-শরীফুলের আঘাত

উইকেট শিকারের পর তাসকিনের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর তাসকিনের উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কাকে মাত্র ১৬৫ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ। স্বল্পরানের জবাবে টাইগার পেসারদের বোলিংয়ে শুরুতেই এলোমেলো লঙ্কান ওপেনিং জুটি। দিমুথ করুণারত্নেকে তাসকিন এবং পাথুম নিশাঙ্কাকে শরীফুল ইসলাম ফিরিয়ে জোড়া আঘাত হানেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত। ১৬৫ রানের জবাবে ১৫ রানের মধ্যে লঙ্কান ওপেনারদের ফিরিয়েছে তাসকিন-শরীফুলরা।

এর টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরে যান বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এরপর ব্যক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

৩৬ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন শান্ত। ৯৫ রানের সময় দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে দাসুন শানাকার শিকার হন হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে পঞ্চম জুটিতে ৩২ রান সংগ্রহ করেন শান্ত। তবে পাথারিনাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসানরা সঙ্গ দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৮৯ রানে শান্ত ফিরলে বাকি দুই রান তুলতে তাসকিন ও মুস্তাফিজকে হারায় বাংলাদেশ। ফলে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাথারিনা ৪টি, থিকসানা ২টি এবং ধনাঞ্জয়া, শানাকা ও ওয়াল্লাগে একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X