স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

১৬৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সাজঘরে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত
সাজঘরে ফিরে যাচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিং তোপে তাসের ঘরের মতো গুটিয়ে যায় টাইগাররা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। লঙ্কান পেসার পাথারিনা ও থিকসানার বোলিং তোপে ১৬৪ রানে অলআউট হয়ে যায় টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই শূন্য রানে সাজঘরে ফিরে যান অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কান অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এরপর ব্যাক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

৩৬ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান সংগ্রহ করেন শান্ত। ৯৫ রানের সময় দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে দাসুন শানাকার শিকার হন হৃদয়। এরপর মুশফিকের সঙ্গে পঞ্চম জুটিতে ৩২ রান সংগ্রহ করেন শান্ত। তবে পাথারিনাকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ ও মেহেদী হাসানরা সঙ্গ দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ৮৯ রানে শান্ত ফিরলে বাকি দুই রান তুলতে তাসকিন ও মুস্তাফিজকে হারায় বাংলাদেশ। ফলে ১৬৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাথারিনা ৪টি, থিকসানা ২টি এবং ধনাঞ্জয়া, শানাকা ও ওয়াল্লাগে একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X