স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রান পাহাড়ের পর লঙ্কানদের ভালো শুরু

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গলে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের উইকেট যেন একটু একটু করে বদলে যাচ্ছে। আগের দিনের ব্যাটিং-সহায়ক পিচে আজ সকালে দেখা মিলল স্পিনারদের বাড়তি সহায়তার—তবুও শ্রীলঙ্কা প্রথম সেশন শেষে থাকতে পারল বেশ সন্তুষ্ট। সকালে মাত্র ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ উইকেট তুলে নেওয়ার পর, ব্যাট হাতে ১০০ রান তুলে ফেলেছে মাত্র ১ উইকেট হারিয়ে। ফলে বিশাল ৪৯৫ রানের জবাবে তারা ঘাটতি কমিয়ে এনেছে ৩৯৫-তে।

তৃতীয় দিনের সকালের সেশনটা তাই স্বস্তিরই বলা যায় লঙ্কানদের জন্য। ওপেনার লাহিরু উদারা অভিষেক ইনিংসেই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে, ৩৪ বলের ইনিংসে ছয়টি চারের সাহায্যে ২৯ রান করে ফিরেছেন তাইজুল ইসলামের বলে। তবে তার আগেই শুরুটা ভালো করে দিয়েছিলেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা। প্রথম ওভার থেকেই ধৈর্য ধরে খেলে গেছেন, তুলে নিয়েছেন ৮৩ বলের মোকাবিলায় ৪৬ রানের অনবদ্য ইনিংস। তার সঙ্গে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, যিনি খেলেছেন ৪৭ বলে ২২ রানের শান্ত এক ইনিংস।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান বল ঘোরাতে পেরেছেন কিছুটা, বিশেষ করে ব্যাটসম্যানদের অফস্টাম্পের বাইরের রাফ ব্যবহার করেছেন ভালোভাবে। তাইজুল এখন পর্যন্ত ১১ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন একমাত্র উইকেটটি।

তবে বোলারদের জন্য কাজটা সহজ হচ্ছে না। পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার শর্ট বল ও অফস্টাম্পে লাইন ধরার চেষ্টা ছিল; কিন্তু ব্যাটাররা তেমন ভুল করেননি। বাংলাদেশ এখন চাইবে দ্রুত ব্রেকথ্রু পেতে—কারণ এই উইকেটে একবার সেট হয়ে গেলে রান করাটা খুব কঠিন নয়।

এদিকে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৯৫ রানে। শান্ত (১৪৮) ও মুশফিক (১৬৩) দারুণ সেঞ্চুরিতে বড় সংগ্রহ এনে দেন। লিটন দাস (৯০) ছিলেন দুর্ভাগ্যবান, শতকের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X