স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন মেহেদী

শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মেহেদী হাসানের ঘূর্ণি জাদুতে লন্ডভন্ড হলো শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। দীর্ঘ ১৩ বছর আগে গড়া হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে মেহেদী এখন প্রেমাদাসায় বিদেশি বোলারদের মধ্যে সেরা—এটি শুধু ব্যক্তিগত গর্ব নয়, বরং টাইগারদের ৮ উইকেটের দুর্দান্ত জয়েরও বড় চালিকাশক্তি। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে ইনিংস শুরুতেই বল হাতে তুলে নেন মেহেদী। ফলাফল—৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট! এই দুর্দান্ত বোলিং স্পেলের মাধ্যমে তিনি হারভজন সিংয়ের ২০১২ সালে গড়া রেকর্ড (৪-১২ বনাম ইংল্যান্ড) ছাড়িয়ে যান। এর আগে অবশ্য এই রেকর্ডে হুমকি হয়ে উঠেছিলেন জশ হ্যাজলউড (৪-১৬) ও মোস্তাফিজুর রহমান (৪-২১)। তবে মেহেদী শেষমেশ ইতিহাস লিখলেন।

ম্যাচের শুরুতেই মেহেদীর শিকার হন কুশল পেরেরা—গোল্ডেন ডাক। এরপর পাওয়ারপ্লের মধ্যেই ফেরান দীনেশ চান্দিমালকে। এরপর অধিনায়ক চরিথ আসালঙ্কা ও ৪৬ রানে খেলতে থাকা ওপেনার পাথুম নিশাঙ্কাকেও সাজঘরে পাঠান এই অফস্পিনার। নিখুঁত লাইন-লেংথ আর বৈচিত্র্যময় স্পিনে আটকে দেন লঙ্কান শিবিরের শ্বাসপ্রশ্বাস।

বিস্ময়করভাবে, এটি ছিল মেহেদীর এই সফরে প্রথম ম্যাচ। এর আগে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং প্রথম দুই টি-টোয়েন্টিতে জায়গা হয়নি তার একাদশে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে সুযোগ পেয়ে যেন নিজের জাত চিনিয়ে দিলেন তিনি।

লক্ষ্য ছিল মাত্র ১৩৩ রান। ওপেনার তানজিদ হাসানের দাপুটে ব্যাটিংয়ে সেই টার্গেট অনায়াসেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। তানজিদ ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন, মারেন ৬টি ছক্কা। মাত্র ২ উইকেট হারিয়েই ২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X