স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নাঈমের ঘূর্ণিতে টাইগারদের ১০ রানের লিড

দুর্দান্ত এক স্পেলে ৫ উইকেট নেন নাঈম। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক স্পেলে ৫ উইকেট নেন নাঈম। ছবি : সংগৃহীত

গলে টেস্টে রীতিমতো নাটকীয় এক মোড়ই দেখা গেল। মধ্যাহ্নভোজের সময় পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের দৃঢ়তায় তারা ছিল লিড নেওয়ার পথে। কিন্তু বিরতির পর মাঠে ফিরেই সবকিছু পাল্টে দেন বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান। একে একে উইকেট তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন তিনি, আর সেইসঙ্গে বাংলাদেশকে এনে দেন ১০ রানের গুরুত্বপূর্ণ লিড।

৪৬৫ রানে ৬ উইকেট থাকা শ্রীলঙ্কা মাত্র ২০ রান যোগ করতেই হারিয়ে ফেলে বাকি ৪ উইকেট। ৭.২ ওভারে ধস নামে তাদের ইনিংসে। সব মিলিয়ে ৪৮৫ রানে অলআউট হয়ে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। অথচ এর আগেই বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৯৫—যেখানে জোড়া সেঞ্চুরির দেখা মিলেছিল শান্তদের ইনিংসে।

লঙ্কানদের ব্যাটিংয়ের শেষ স্তম্ভ ছিলেন কামিন্দু মেন্ডিস। তবে তিনিও পারলেন না সেঞ্চুরির দেখা পেতে। নাঈমের স্পিনে বাউন্স এবং টার্নে বিভ্রান্ত হয়ে ৮৭ রানে ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে।

এই দুর্দান্ত স্পেল দিয়ে নাঈম টেস্ট ক্যারিয়ারের চতুর্থবারের মতো ৫ উইকেট নিলেন ইনিংসে। তার এমন বোলিংয়ে বাংলাদেশের মনোবল এখন অনেক উঁচুতে। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে সফরকারীদের জন্য ফল নিজেদের দিকে টেনে নেওয়ার সুযোগ রয়েছে।

গলের মাঠে এবার ব্যাট-বলের লড়াই আরও জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে কীভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা, কিংবা লিড কাজে লাগিয়ে বাংলাদেশ কতদূর এগোতে পারে—তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X