স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পক্ষপাতের অভিযোগ এনে চুক্তি থেকে নাম প্রত্যাহারের আবেদন রুমানার

রুমানা আহমেদ। ছবি : সংগৃহীত
রুমানা আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিনিয়র অলরাউন্ডার রুমানা আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। ১৫ জুন বিসিবি চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

রুমানা তার আবেদনে লিখেছেন, দেশের হয়ে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা এবং নানা অর্জনের পরও তিনি বর্তমানে অবমূল্যায়নের শিকার হচ্ছেন। বিশেষ করে জাতীয় দলে সুযোগ না পাওয়া এবং পারফরম্যান্স বিবেচনায় সঠিক মূল্যায়ন না হওয়ায় হতাশ তিনি। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে মাঠে পারফর্ম করেও দলে জায়গা না পাওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনায় অবজ্ঞার মনোভাব আমাকে পেশাগতভাবে অনুপ্রেরণাহীন করে তুলছে।’

রুমানা মনে করেন, জাতীয় দলের নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পারফরম্যান্স মূল্যায়নে পেশাদারিত্ব থাকা জরুরি। তবে বাস্তবে সেটির অভাব রয়েছে বলেই তিনি মনে করেন।

আবেদনে রুমানা আরও উল্লেখ করেন, তার অবদানের মধ্যে রয়েছে ২০১৮ সালের এশিয়া কাপে ঐতিহাসিক জয়, ২০২১ ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তিনি মনে করেন, তার এই অভিজ্ঞতা ও পারফরম্যান্স দেশের ক্রিকেটে মূল্যবান অবদান রেখেছে।

এই অবস্থায় তিনি বিসিবির আওতাভুক্ত খেলোয়াড় তালিকা থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। রুমানা বলেন, ‘এই সিদ্ধান্ত আমার মানসিক সুস্থতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছি।’

চিঠির শেষাংশে তিনি বিসিবিকে অতীতের সুযোগ ও অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দেশের ক্রিকেটে যেকোনো সম্ভাব্য অবদানের জন্য নিজের প্রস্তুতির কথাও জানান।

রুমানা আহমেদ বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম সফল ও অভিজ্ঞ খেলোয়াড়। তার নেতৃত্বে এবং পারফরম্যান্সে বাংলাদেশ নারী দল একাধিক আন্তর্জাতিক অর্জনের সাক্ষী হয়েছে। তার এই আবেদন দেশের নারী ক্রিকেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও পেশাদারিত্বের প্রয়োজনীয়তা সামনে আনছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১১

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১২

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৩

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৪

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৫

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৬

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৭

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৮

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৯

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

২০
X