স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১৮৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

গলের চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে বাংলাদেশের হাতে চলে এসেছে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে তারা, লিড দাঁড়িয়েছে ১৮৭ রানে। হাতে এখনও ৭ উইকেট। এ অবস্থা থেকে ম্যাচ হারের সম্ভাবনা কার্যত নেই বাংলাদেশের, বরং এখন প্রশ্ন—জয়ের জন্য ঝাঁপাবে তো শান্তরা?

দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের মূল আলো ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদমান, তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। আর শান্ত অপরাজিত থাকেন ৫৬ রানে। একপাশ আগলে রেখে পঞ্চম দিন লম্বা ইনিংস খেলার প্রস্তুতিতে ব্যস্ত তিনি। সঙ্গী হিসেবে আছেন মুশফিকুর রহিম, যিনি ২২ রানে অপরাজিত।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখায় বাংলাদেশ। শান্তর ১৪৮ ও মুশফিকের ১৬৩ রানে ভর করে ৪৯৫ রানের পাহাড় গড়ে সফরকারীরা। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ভরসা পান ওপেনার পাথুম নিশাঙ্কার ১৮৭ রানে। কিন্তু শেষদিকে নাইম হাসানের ঘূর্ণিতে (৫ উইকেট) তারা থেমে যায় ৪৮৫ রানে, ফলে প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪ রানে ফেরেন এনামুল হক, আর মুমিনুল হক করেন ১৪। তবে শাদমান ও শান্ত মিলে গড়েন ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। চতুর্থ দিন শেষ হওয়ার আগে শাদমান এলবিডব্লিউ হয়ে ফেরেন, কিন্তু শান্ত-মুশফিক মিলে আর কোনো বিপদ হতে দেননি।

শেষ দিনের সকালটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের হাতে সাত উইকেট আছে, লিড প্রায় ২০০-এর কাছাকাছি। ২৫০-এর ওপর লিড নিয়ে দ্রুত ঘোষণা করে লঙ্কানদের চাপে ফেলার কৌশল নিতে পারেন শান্ত। অন্যদিকে, উইকেট ধীরে ধীরে স্পিন সহায়ক হচ্ছে—যা ম্যাচের শেষ অধ্যায়ে টাইজুল-নাইমদের কাজে আসবে।

গলের উইকেটে ৪র্থ ইনিংসে ২৫০ রানের লক্ষ্য তাড়া করা সহজ কাজ নয়। ফলে এই টেস্টে জয় এখন বাস্তব চিত্র। তবে তার আগে চাই সাহসী কৌশল ও সকালের দ্রুত রান। বাংলাদেশ কি এবার শুধুই ড্র চায়, নাকি জয়কেই করবে একমাত্র লক্ষ্য—এই প্রশ্নের উত্তর মিলবে পঞ্চম দিনের প্রথম সেশনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১০

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১১

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১২

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৩

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৪

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৫

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৭

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৮

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৯

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

২০
X