স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:১৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে টেস্ট ক্রিকেটারদের শ্রদ্ধায় ‘অনার্স বোর্ড’ উদ্বোধন

অনার্স বোর্ড । ছবি : সংগৃহীত
অনার্স বোর্ড । ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এক গর্বের সংযোজন ঘটল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট মর্যাদাপ্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ক্রিকেটারদের সম্মান জানাতে উদ্বোধন করা হলো ‘অনার্স বোর্ড’—যেখানে লিপিবদ্ধ হয়েছে প্রতিটি টেস্ট ক্যাপধারীর নাম, অভিষেকের বছর ও মাঠের তথ্য।

২০০০ সালের ১০ নভেম্বর, ঢাকায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই অভিষেক টেস্ট দিয়েই শুরু হয় বাংলাদেশের টেস্ট যাত্রা। সময়ের ঘূর্ণিপাকে কেটে গেছে ২৫টি বছর। সেই রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই বিসিবির এই উদ্যোগ, যা স্থায়ীভাবে সংরক্ষণ করবে দেশের ক্রিকেট ইতিহাসের অমূল্য সাক্ষ্য।

নতুন এই অনার্স বোর্ডে স্থান পেয়েছেন বাংলাদেশের সব টেস্ট ক্রিকেটার—প্রথম অধিনায়ক আকরাম খান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক পর্যন্ত। প্রত্যেকের নামের পাশে যুক্ত করা হয়েছে অভিষেকের ভেন্যু, টেস্ট ক্যাপ নম্বর এবং সেই স্মরণীয় বছরের উল্লেখ।

উদ্বোধনী আয়োজনে ছিল এক আবেগঘন পরিবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক ও ক্রিকেটারগণ, বোর্ড পরিচালক এবং অতিথিবৃন্দ।

বাংলাদেশের টেস্ট ক্রিকেট বরাবরই ছিল আবেগ, সংগ্রাম আর গৌরবের নাম। সেই পথচলার প্রতিটি ধাপকে মর্যাদা দিয়ে স্থাপন করা এই অনার্স বোর্ড যেন ভবিষ্যতের জন্য এক অনন্য দলিল হয়ে রইল মিরপুরের ক্রিকেট মন্দিরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X