স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৫০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

এক বলের আঘাতেই অনিশ্চিত তিন ক্লাবের ভবিষ্যৎ

ড্যানবেরির সেই ঐতিহ্যবাহী মাঠ। ছবি : সংগৃহীত
ড্যানবেরির সেই ঐতিহ্যবাহী মাঠ। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের এসেক্সের ছোট্ট গ্রাম ড্যানবেরির মানুষরা শতাব্দীর পর শতাব্দী ধরে ক্রিকেট খেলে আসছে। ক্রিকেট সেখানে রীতিমতো জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে, তবে সেই ক্রিকেটই এখন বন্ধের পথে। ড্যানবেরির ঐতিহ্যবাহী মাঠ ডসন মেমোরিয়াল ফিল্ডে খেলতে গিয়ে সম্প্রতি এক ব্যক্তি আহত হওয়ার পর, মাঠটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে বন্ধ হয়ে আছে ক্রিকেটও।

ঘটনাটি ঘটে যখন এক দর্শক মাঠের পাশে থাকা গাড়ি পার্কিং এলাকায় এক শপিং মলে ঢুকতে গিয়ে পায়ে একটি ক্রিকেট বলের আঘাত পান। এরপর ড্যানবেরি প্যারিশ কাউন্সিল মাঠটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ফলে ড্যানবেরি ক্রিকেট ক্লাব, ওকল্যান্ডস ক্রিকেট ক্লাব এবং টাস্কার্স ক্রিকেট ক্লাব — এই তিনটি স্থানীয় ক্লাব বড় বিপদে পড়েছে। মাঠ ছাড়া তারা আর খেলতে পারছে না, আর তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে।

ড্যানবেরি ক্রিকেট ক্লাবের সেক্রেটারি ররি কার্লটন জানিয়েছেন, গ্রামের মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং সবাই চায় ক্রিকেট আবার চালু হোক। তিনি বলেন, ‘একটি মাত্র ঘটনার জন্য প্রায় ২০০ বছরের ঐতিহ্য নষ্ট করা উচিত নয়। গ্রামের মানুষেরা ক্রিকেটের পক্ষে জোরালোভাবে কথা বলেছে, অথচ প্রশাসন ‘প্রক্রিয়া মানতে হবে’ এই যুক্তি দেখিয়ে আমাদের কথা শোনেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বুঝি, নিরাপত্তার গুরুত্ব আছে। কিন্তু ফুটবল বা অন্য খেলাতেও দুর্ঘটনা হতে পারে। তাই এক ঘটনার জন্য ক্রিকেট পুরোপুরি বন্ধ করে দেওয়া খুবই বাড়াবাড়ি।’

কাউন্সিলের দাবি, গত এক বছরে অন্তত দুইবার গাড়ির জানালা ভেঙেছে বলের আঘাতে। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, বীমা বাতিল হতে পারে এবং মামলা-মোকদ্দমার আশঙ্কাও রয়েছে।

তবে তারা জানিয়েছে, ক্রিকেট বন্ধের এই সিদ্ধান্ত স্থায়ী নয়। ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। বিশেষ করে, বল কত দূর পর্যন্ত যেতে পারে তা নিয়ে একটি বিশেষ রিপোর্ট তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে খেলা চালানো যায়।

১৭৯৯ সাল থেকে ড্যানবেরিতে ক্রিকেট খেলা হচ্ছে। এত দীর্ঘ ঐতিহ্যের মাঠে হঠাৎ করে খেলা বন্ধ হওয়ায় গ্রামের মানুষ খুবই দুঃখিত ও হতাশ। এখন সবারই একটাই প্রশ্ন — কবে আবার মাঠে ক্রিকেট ফিরবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X