স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:১৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আসতে পারে ‘নোয়াখালী রয়্যালস’ নামে নতুন ফ্র্যাঞ্চাইজি!

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো নোয়াখালীর নামে দল দেখতে পারে ক্রিকেটপ্রেমীরা। ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সায়ান গ্লোবালস। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছে তাদের আগ্রহের কথা।

সায়ান গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলে দল নিতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রস্তুতি তারা ইতোমধ্যেই সম্পন্ন করেছে। লন্ডনপ্রবাসী এক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির পক্ষে মিরপুরে উপস্থিত হয়ে বিষয়টি মিডিয়ার সামনে উপস্থাপন করেন। লক্ষ্য একটাই—নোয়াখালীকে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে পরিচিতি এনে দেওয়া।

এর আগে বিপিএলের ১১টি আসরে কখনো নোয়াখালী ভিত্তিক কোনো দল দেখা যায়নি। সিলেট, চট্টগ্রাম, খুলনা কিংবা বরিশালের মতো শহরগুলোর প্রতিনিধিত্ব থাকলেও নোয়াখালী ছিল উপেক্ষিত। এবার সেই শূন্যতা পূরণের দিকেই এগোচ্ছে সায়ান গ্লোবালস।

বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, যখন আনুষ্ঠানিকভাবে বিড আহ্বান বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হবে, তখন নিয়মতান্ত্রিকভাবে সব আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচিত হবে নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো।

উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। তবে বিতর্ক থেকেও রেহাই পায়নি টুর্নামেন্ট। তাই এবারের আসর ঘিরে বিসিবি চাইছে আরও বেশি পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং ভিন্নধর্মী অংশগ্রহণ।

বিপিএলের পরবর্তী আসরের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও, বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে আলোচনা হচ্ছে। এরই মধ্যে সম্ভাব্য নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘নোয়াখালী রয়্যালস’-এর নাম আলোচনায় চলে এসেছে।

এখন দেখার বিষয়, সায়ান গ্লোবালের প্রস্তাব বাস্তব রূপ পায় কি না। তবে নোয়াখালীর মানুষ ইতোমধ্যেই রোমাঞ্চিত—নিজেদের নামের একটি দল পেলে সেটি হতে পারে বিপিএলের পরবর্তী ‘ফ্যান ফেভারিট’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X