স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

আম্পায়ারদের মানোন্নয়নে ‘বিশ্বসেরা’ আম্পায়ারকে আনছে বিসিবি

সাইমন টাফেল। ছবি : সংগৃহীত
সাইমন টাফেল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আম্পায়ারিং মানোন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির সাবেক এলিট প্যানেলভুক্ত ও পাঁচবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে তিন বছরের জন্য নিয়োগ দিতে চলেছে বিসিবি। সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

অস্ট্রেলিয়ান এই সাবেক আম্পায়ার শুধু নামেই নয়, বাস্তব কাজেও বিশ্বসেরা হিসেবে স্বীকৃত। ২০০৪ থেকে ২০০৮—টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়ার নজির গড়েছেন তিনি। এখন সেই অভিজ্ঞতাই কাজে লাগবে বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ারদের দক্ষতা বাড়াতে।

প্রাথমিকভাবে তিন ধাপে প্রোগ্রাম চালু হবে বলে জানিয়েছে বিসিবি। দেশের প্রতিটি অঞ্চলে ১৫-২০ জন আম্পায়ার ট্রেনার তৈরির লক্ষ্য রয়েছে, যারা ভবিষ্যতে দেশব্যাপী উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। সাইমন টোফেল নিজে যেমন অংশ নেবেন, তেমনি তার প্রতিনিধি দলও সময় সময় বাংলাদেশে এসে সম্পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা থাকা এই অস্ট্রেলিয়ান ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

বিসিবির এ পদক্ষেপ শুধু আম্পায়ারিং মানোন্নয়ন নয়, বরং পুরো দেশীয় ক্রিকেট ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।

বাংলাদেশের আম্পায়ারিং মান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ছিল। এবার টোফেলের মতো একজন বিশ্বমানের অভিজ্ঞ পেশাদারকে দায়িত্ব দিয়ে বিসিবি বুঝিয়ে দিল, গুণগত পরিবর্তনের জন্য তারা প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X