স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ওয়ানডেতে মিরাজদের পাশে থাকছেন না সিমন্স

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ খেলে এখন পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে সামনে, সিরিজ বাঁচানোর লড়াই। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ দল পাচ্ছে না প্রধান কোচ ফিল সিমন্সকে।

দুই দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন এই ক্যারিবিয়ান কোচ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ডাগআউটে তাকে দেখা যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৭ জুলাই আবার দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।’

সিমন্সের এই যাত্রা আকস্মিক নয়; বরং আগে থেকেই নির্ধারিত ছিল। যুক্তরাজ্যে একজন চিকিৎসকের সঙ্গে তার সাক্ষাতের সময় ছিল গত ফেব্রুয়ারিতেই। কিন্তু সেসময় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যস্ত থাকায় সফরটি সম্ভব হয়নি।

নাফিস বলেন, ‘এবারও তিনি অ্যাপয়েন্টমেন্ট পেছানোর চেষ্টা করেছিলেন; কিন্তু সম্ভব হয়নি। সফরের আগেই এ বিষয়ে বোর্ডকে অবহিত করেছিলেন তিনি।’

আগামীকাল শনিবার কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে ৭৭ রানে হারের পর সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের সামনে। তবে এ ম্যাচেই সিমন্সের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাবে না দল।

সিরিজের শেষ ওয়ানডে ৮ জুলাই, পাল্লেকেলেতে। সিমন্স তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গুরুত্বপূর্ণ সময়ে কোচের এই অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটাই সুযোগ—সিমন্স ছাড়া নিজেদের সেরাটা প্রমাণ করার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X