ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তামিম-নাইম জুটিতেই ভরসা খুঁজছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

হার দিয়ে বাংলাদেশ নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করেছে। সেই লজ্জার হারে ব্যর্থ ছিলেন বাংলাদেশের দুই ওপেনার নাইম শেখ ও নবাগত তানজিদ হাসান তামিম। তবে এক ম্যাচ দেখেই এই জুটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন চন্ডিকা হাথুরুসিংহে। বরং এই জুটির ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান প্রধান কোচের।

দ্বিতীয় ম্যাচের আগের দিন সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসে হাথুরু কথা বলেন এ বিষয়ে। তিনি জানান, ‘টপ-অর্ডারে এ রকম অভিজ্ঞতা না থাকা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে। ’

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ নিয়ে সমালোচনা হয়েছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে কোনো পরিবর্তন আসবে কিনা- এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমরা এখানে কেবল এসেছি। এখনো উইকেট দেখিনি। যদি উইকেট আলাদা হয়, তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখব। ’

হাথুরু বলছেন, তার মাথায় এখন বিশ্বকাপ নয় কেবল এশিয়া কাপ। তার কাছে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে খেলা বেশি গুরুত্বপূর্ণ, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।'

বাঁচা মরার লড়াইয়ে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X