স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাইয়ের মুখে নিজের ক্যানসারের গল্প শুনে আবেগতাড়িত ভারতীয় ক্রিকেটারের বোন

আকাশ দীপ ও তার বোন জ্যোতি। ছবি : সংগৃহীত
আকাশ দীপ ও তার বোন জ্যোতি। ছবি : সংগৃহীত

এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক আকাশ দীপ। ১০ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সের পর যখন সবাই তার সাফল্যের গল্প শুনতে উদগ্রীব, তখন তিনি নিজের সব থেকে বড় লড়াইয়ের কথা শেয়ার করলেন — যা কিনা তার বোনের ক্যানসার যুদ্ধ। ম্যাচশেষে লাইভ টিভিতে আকাশ দীপ যখন এই খবর জানান, তখন স্তব্ধ হয়ে যান তার বড় বোন জ্যোতি।

জ্যোতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডেকে জানান, ‘আমার জানা ছিল না আকাশ এমন কিছু বলবে। আমরা বিষয়টি প্রকাশ করতে প্রস্তুত ছিলাম না। তবে সে যেভাবে আবেগের সঙ্গে কথাগুলো বলল, এটা প্রমাণ করে সে আমাদের কতটা ভালোবাসে। বাড়ির পরিস্থিতি জানার পরও ও যে পারফর্ম করেছে, এটা সত্যিই অসাধারণ।’

জ্যোতি আরও জানান, তার ক্যানসার তৃতীয় ধাপে রয়েছে এবং চিকিৎসা চলবে অন্তত আরও ছয় মাস। চিকিৎসক বলেছেন, এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আকাশ দীপের প্রতি গর্ব প্রকাশ করে জ্যোতি বলেন, ‘ওর যখনই উইকেট পায়, আমরা সবাই এত জোরে হাততালি দেই যে পাড়ার মানুষও জানতে চায়, কী হয়েছে!’

আইপিএলের সময় লক্ষ্নৌ দলের হয়ে খেলছিলেন আকাশ দীপ। সেই সময় জ্যোতি হাসপাতালে ভর্তি ছিলেন। ম্যাচের আগে বা পরে সময় পেলে বোনকে দেখতে যেতেন আকাশ। জ্যোতি বলেন, ‘ম্যাচের পর ভিডিও কলে দু’বার কথা হয়েছে, এমনকি ভোর পাঁচটায়ও ও আমাকে ফোন করেছে। আকাশ বলেছিল, ‘চিন্তা কোরো না, পুরো দেশ আমাদের পাশে আছে।’

জ্যোতির কণ্ঠে আবেগ ঝরে পড়ে যখন তিনি বলেন, ‘এমন ভাই খুবই বিরল। আমাদের পরিবারে বাবা ও বড় ভাই আর নেই, আকাশই এখন বাড়ির সবকিছু সামলায়। সে আমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে, কোনো সিদ্ধান্ত একা নেয় না।’

আকাশ দীপের বোনের জন্য এই উৎসর্গ শুধু একটি ম্যাচ নয়, এটি একটি পরিবারের ভালোবাসা, ত্যাগ এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X