স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফরের সূচি 

পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফরের সূচি 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের মাটিতে ভারতের আসন্ন সাদা বলের সফর ২০২৫ সালের আগস্ট থেকে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে নেওয়া হবে।

সফরটি স্থগিতের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ নতুন করে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুই বোর্ডের মধ্যে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচি এবং উভয় দলের ক্রিকেটীয় অঙ্গনের ব্যস্ততা বিবেচনায় নিয়েই সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছে।

বিসিবি আরও জানায়, ‘আমরা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছি। এই বহুল প্রতীক্ষিত সিরিজের নতুন সূচি এবং খেলার তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।’

উল্লেখ্য গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রতিফলন মিলেছে কূটনৈতিক পর্যায়ে। ভারত মনে করছে, এই প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় ক্রিকেট সফর আয়োজন দেশের ভেতরে ‘ভুল বার্তা’ দিতে পারে।

এ পরিস্থিতিতে বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বিকল্প সময়সূচি নিয়ে আলোচনা শুরু করে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, সফর সম্পূর্ণ বাতিল না করে ২০২৬ সালের আইপিএল শেষ হওয়ার পর জুনে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে, যখন রাজনৈতিক আবহ কিছুটা স্বাভাবিক হয়ে উঠতে পারে বলে ভারতের ধারণা। শেষ পর্যন্ত তাই হচ্ছে।

এর আগে গত বছর সেপ্টেম্বর-অক্টোবরেও বাংলাদেশ দল ভারত সফর করেছিল। তবে সেই সফর চূড়ান্ত হয়েছিল অনেক আগেই এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তা সম্পন্ন হয়। যদিও তখন ভারতের একাধিক উগ্রপন্থি গোষ্ঠী সিরিজ বাতিলের দাবি তোলে এবং সোশ্যাল মিডিয়ায় #BoycottBangladeshCricket ট্রেন্ড করে। কিছু ম্যাচ ভেন্যুতে বাংলাদেশ দলকে কালো পতাকা দেখানোর ঘটনাও ঘটে।

তবে সেই সিরিজে টেস্ট ম্যাচ থাকায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোর ঝুঁকি থাকায় ভারত সরকার সফর স্থগিত করেনি। কিন্তু এবার যেহেতু শুধুই ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত আছে, তাই ক্রিকেটীয় দিক থেকে এই সিরিজ বাতিলের প্রভাব খুব একটা পড়বে না বলে মনে করছে দিল্লি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X