ক্রীড়া প্রতিবেদক, ক্যান্ডি থেকে
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত

দেশি কোচের মাধ্যমে জাতীয় দল পরিচালনার একটা পুরোনো দাবি দেশের ক্রিকেটে দীর্ঘ দিনের। ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পর সে দাবি আরও জোরালো হয়েছিল। তারই প্রেক্ষিতে দেশের অন্যতম সেরা সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এরপরই সরিয়ে দেওয়া হয় ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ডেভিড হেম্পকে।

সালাহউদ্দিনের অধীনে ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজ ও একটি আইসিসি টুর্নামেন্টও খেলেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। কিন্তু দিনের পর দিন ব্যাটারদের পারফরম্যান্স তলানীর দিকেই ঠেকেছে। বর্তমানে ম্যাচ হারের বড় দায়টাও নিতে হচ্ছে ব্যাটারদেরকেই। এমন পরিস্থিতিতে আবারও নড়েচড়ে বসেছে বিসিবি। নতুন করে বিদেশি ব্যাটিং কোচ খুঁজচ্ছেন তারা। বেশি সময় দিতে পারবেন এমন কোচকেই নাকি নিয়োগে প্রধান্য দেবে বিসিবি।

বুধবার (৯ জুলাই) জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুই জানিয়েছেন সেকথা। ব্যাটারদের ব্যর্থতা, দেশি কোচদের ওপর আস্থা কমিয়ে দিচ্ছে—এমন প্রশ্ন ঘুরছে দেশের ক্রিকেটে। নেটিজেনদের মধ্যেও বিরুপ অবস্থান দেখা যাচ্ছে। ব্যাটারদের উন্নতির জন্য বিদেশি কোচের প্রয়োজন দেখেন কি না প্রশ্নে প্রধান নির্বাচক বলেন, ‘এখন দেখেন শুধু ব্যাটার বলব না। আমি বলব যে, দল হিসেবে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও শার্পনেসটা ছিল…(নেই)। এক আসিথাকে (ফার্নান্দো) কেন্দ্র করে তাদের (শ্রীলঙ্কা) বোলিং বদলে গেল। এর সঙ্গে যারাই এসেছে, আপনি দেখেন গতকাল ওরা দুজন মিলে আমাদের ১৫ উইকেট নিয়ে গেছে। টেস্ট ম্যাচেও তাই দেখেছি। আমাদের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও একটু অনউজ্জ্বল ছিল।’

ব্যাটিং কোচ খোঁজা হচ্ছে তথ্যটা নিশ্চিত করে তিনি বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারটা দেখছেন। আমি যতটুক জানি তারা ভালো মানের ব্যাটিং কোচ খুঁজচ্ছেন, যিনি নাকি লম্বা সময় কাজ করতে পারবেন দলের সঙ্গে থেকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X