স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের হতাশা এখনও তাজা। সেই ব্যর্থতার ক্ষত মুছে ফেলে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ (বৃহস্পতিবার) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

২০১৩ সালে এই ভেন্যুতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার মাটিতে দুই দলের মুখোমুখি পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে তিনটিতেই জয় পেয়েছে লাল-সবুজের দল। সবমিলিয়ে দুই দলের ১৭ দেখায় বাংলাদেশ জিতেছে ৬ ম্যাচে, বাকি ১১ ম্যাচে জয় লঙ্কানদের।

সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস স্বাগতিকদের ফেভারিটের তকমা দিলেও, নিজেদের পরিকল্পনায় আস্থা রেখেই মাঠে নামতে চান তিনি।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। তিন নম্বরে নামবেন লিটন দাস নিজেই। মিডল অর্ডারে থাকবেন তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী। ফিনিশারের ভূমিকায় থাকবেন রিশাদ হোসেন।

অলরাউন্ড দায়িত্ব সামলাবেন শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X