স্পোর্টস ডেস্কে
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আর টাইগারদের বিপক্ষে এশিয়া কাপের যাত্রা শুরু করবে আফগানিস্তান। তবে সমীকরণ বলছে, জিততেই হবে বাংলাদেশকে। আফগানদের কাছে হারলেই প্রথম দল হিসেবে বিমানের টিকিট ধরবে সাকিব বাহিনী।

রোববার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানদের হারাতে পারলে এশিয়া কাপের স্বপ্ন বেঁচে থাকবে লাল-সবুজদের। তা ছাড়া রশিদ খানদের সঙ্গে সাকিব আল হাসানদের ম্যাচেও আলাদা একটা ঝাঁজ রয়েছে। ৫০ ওভারের ম্যাচের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে বাংলাদেশ।

গত জুলাই মাসে ঘরের মাটিতে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজটি হারে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা। তবে দুই দলের ওয়ানডে পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে সাকিব আল হাসানের দল। সবশেষ পাঁচটি একদিনের ম্যাচে বাংলাদেশের জয় ২টিতে এবং ৩টিতে হেরেছে। আফগানরা শেষ পাঁচ ওয়ানডেতে মাত্র ১টি ম্যাচে জয়ের বিপরীতে ৪টিতেই হেরেছে।

ক্রিকেটর ওয়ানডে সংস্করণে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৪ বার। জয়ের পাল্লা ভারী বাংলাদেশের পক্ষেই। এর মধ্যে ৮টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের, আর আফগানিস্তান জিতেছে ৬টি ম্যাচে।

এশিয়া কাপের আজকের ম্যাচও ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের স্বপ্ন আফগানদের হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেবে সাকিব বাহিনী। তবে সেক্ষেত্রে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে রশিদ-নবীরা দাপট দেখালেও ওয়ানডে ক্রিকেটে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ লাহোরে বাঁচা-মরার লড়াইয়ে নিশ্চয়ই সেই ধারা বজায় রাখতে চাইবেন সাকিব-হৃদয়রা।

২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপেও একই গ্রুপে পড়েছিল বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা। সেই আসরে আফগান ও লঙ্কানদের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X