স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে আলো জ্বেলে নিজেই অন্ধকারে

আলিস আল ইসলাম। ছবি : সংগৃহীত
আলিস আল ইসলাম। ছবি : সংগৃহীত

শেষ বলে বাউন্ডারি! রোমাঞ্চকর এক মুহুর্ত। মিরপুরে মিরাজের খুলনা টাইগার্সকে সেদিন স্তব্ধ করে দিয়েছিলেন আলিস আল ইসলাম। বিপিএলে চিটাগং কিংসকে ফাইনালে তুলে প্রসংসা কুড়ালেও নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছেন আলিস।

চোট নিয়ে বুক চিতিয়ে ব্যাটিং, রহস্য স্পিনারকে নতুন রূপে পাদপ্রদীপের আলোয় আনলেও লাভের চেয়ে নিজের ক্ষতিটাই হয়েছে বেশি। দীর্ঘদিনের জন্য তাকে চলে যেতে হয়েছে মাঠের বাইরে।

ক্র্যাচে ভর দিয়ে নিয়ম করে রুটিন চেকআপের জন্য মিরপুরের বিসিবির একাডেমি ভবনে আসছেন। করছেন জিমও। যখন ব্যাট-বল নিয়ে ব্যস্ত থাকার কথা তখন লড়াই করছেন হাঁটুর ইনজুরির সঙ্গে। অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি ফিট হতে লাগবে লম্বা সময়। গত বিপিএলে চোট পাওয়া আলিস মাঠে ফিরতে চান পরের বিপিএলে। যদিও কাজটা মোটেও সহজ নয়। চিকিৎকরা জানিয়েছেন এ ধরণের ইনজুরিতে ফিরতে সময় লাগে অন্তত ৬ মাস।

চোটের সঙ্গে আলিসের লড়াই বেশ পুরোনো। এর আগেও হাঁটুর চোটে দীর্ঘ দিন তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। টি-টোয়েন্টি দলে ডাক এসেছিল ২৮ বছর বয়সী অফস্পিনারের। অভিষেক হয়নি ইনজুরির কারণেই। চোট বার বার অভিশাপ হয়ে এলেও দমে যাওয়ার পাত্র নন আলিস। বিপিএলে আলো জ্বেলে এখন অন্ধকারে থাকলেও স্বপ্ন দেখাটা থামছে না আলিসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X