স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত সেটাই হল—যে ম্যাচে লড়বে না শুধু দু’টি দল, বরং লড়বে একটি ট্রফির জন্য। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত ফলাফল ১-১। ডাম্বুলায় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, ফলে আগে বোলিং করবে টাইগাররা।

ম্যাচটি হয়ে উঠেছে কার্যত এক ফাইনাল। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে ডাম্বুলাতেই দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জিতেছিল ৮৩ রানে। তাই সিরিজের ট্রফির ভাগ্য নির্ধারিত হবে আজকের এই লড়াইয়ে।

বাংলাদেশ একাদশে আছেন আগের ম্যাচের জয়ের নায়করা—রিশাদ হোসেন, লিটন দাস, শামীম হোসেন ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন সাইফউদ্দিন ও মিরাজ। তাদের জায়গায় দলে তানজিম সাকিব ও শেখ মাহেদী তৃতীয় ম্যাচেও দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন, উইকেটরক্ষকের দায়িত্বেও আছেন তিনি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মাহীশ থিকশানা, জেফরি ভানডারসে, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা।

বাংলাদেশের পক্ষে এই ম্যাচে আবারও নজরে থাকবেন রিশাদ হোসেন, যিনি সিরিজে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়েও বড় অগ্রগতি দেখিয়েছেন। ব্যাটিংয়ে চোখ থাকবে লিটন ও হৃদয়ের দিকেও। শ্রীলঙ্কার হয়ে তুষারা ও বিনুরা ফার্নান্ডো বোলিংয়ে আগ্রাসী ভূমিকা নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X