স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জয় দিয়ে সিরিজ শেষের স্বপ্ন বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

দুই দলেরই সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে রঙটা বদলে গেছে। ওয়ানডে সিরিজে মাঝপথে সমতা আনলেও শেষ ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই একই পথে হেঁটে এসেছে টাইগাররা—দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা, এবার শেষ ম্যাচে ট্রফির জন্য লড়াই। এবার কি তবে রঙটা বদলাবে?

শ্রীলঙ্কা সফরের সমাপ্তি হচ্ছে আজ রাতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজ ১-১ সমতায় থাকায় এটি কার্যত ফাইনাল। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ চাইবে ট্যুরটা জয় দিয়ে শেষ করতে, আর স্বাগতিক শ্রীলঙ্কা চাইবে নিজেদের ঘরের মাঠে হারের শোধ তুলতে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বিশাল জয়ে বাংলাদেশ যেমন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তেমনি খুঁজে পেয়েছে সাফল্যের ফর্মুলাও—নির্ভরতা পুরো দলের ওপর, শুধু কোনো একজনের ওপর নয়। ব্যাটে বলেই যেন সেই সমন্বয় ধরা পড়েছে।

লিটন দাস ফিরেছেন ফর্মে, ৫০ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলে। সঙ্গে ছিলেন হৃদয় (৩১) ও শামিম, দুজনেই তৈরি করেছেন গুরুত্বপূর্ণ জুটি। এই ম্যাচেও বাংলাদেশ চাইবে অন্তত ২-৩টি ভালো পার্টনারশিপ আর একটি শক্তিশালী ফিনিশিং।

আর স্পিন আক্রমণে রিশাদ হোসেন ছিলেন অনবদ্য—৭ মাস পর টি-টোয়েন্টিতে ফিরে ৩ উইকেট তুলে নিয়েছেন। তার সঙ্গে মিরাজ ও সাইফউদ্দিনের বোলিংও ছিল নিয়ন্ত্রিত।

এদিকে দ্বিতীয় ম্যাচে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কা পেয়েছে একটি বড় ধাক্কা। এটি ছিল তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর। এখন ঘুরে দাঁড়াতে হলে এগিয়ে আসতে হবে কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা ও কুশল পেরেরাদের। অধিনায়ক আসালঙ্কারও সামনে বড় পরীক্ষায়, বিশেষ করে দল ভারসাম্যহীন না হয় সেদিকে নজর রাখতে হবে।

শ্রীলঙ্কা এখনো ভুগছে হাসারাঙ্গার অনুপস্থিতিতে, কারণ বিকল্প লেগস্পিনার জেফরি ভান্ডারসেও দেখাতে পারেননি কার্যকারিতা।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে/দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।

পিচ রিপোর্ট ও আবহাওয়া

প্রেমাদাসার রাতে টস জেতা মানে আধা ম্যাচ জেতা—এখানে গত ১০টি রাতের টি-টোয়েন্টির ৯টিতেই জিতেছে পরে ব্যাট করা দল। গড় প্রথম ইনিংস স্কোর মাত্র ১২৫। আজকেও টস জিতলে আগে ফিল্ডিং করাই হবে সেরা সিদ্ধান্ত। তবে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে, ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১১

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১২

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৩

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৪

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৬

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৮

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৯

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

২০
X