স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে রেকর্ড গড়লেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করে নতুন এক রেকর্ড গড়লেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই স্পেলটি এখন বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে কম খরুচে চার ওভারের বোলিং পরিসংখ্যান।

এমন নিখুঁত, চাপসৃষ্টিকারী বোলিংয়ে মুস্তাফিজ শুধু ম্যাচেই নয়, পরিসংখ্যানেও নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। মাত্র ১.৫০ ইকোনমি রেট—যা ছাড়িয়ে গেছে তারই আগের রেকর্ডকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে মুস্তাফিজ ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে তার ইকোনমি ছিল ১.৭৫। ওই টুর্নামেন্টেই রিশাদ হোসেনও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ রানে ৪ ওভার করে সমান ইকোনমি রেটে বোলিং করেছিলেন।

পেসার তানজিম হাসান সাকিবও নেপালের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে সমান ১.৭৫ ইকোনমি রেট ধরে রাখেন। কিন্তু এবার মুস্তাফিজ ১.৫০ ইকোনমি রেট নিয়ে সবাইকে পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করলেন।

একটি বলও হঠাৎ খারাপ হয়নি, একটিও বাউন্ডারি হজম করেননি, চাপ তৈরি করেছেন প্রতিটি ওভারে। তার এই স্পেল পাকিস্তান ইনিংসের গতি থামিয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাদের মাত্র ১১০ রানে গুটিয়ে দেওয়ার পথে বড় ভূমিকা রাখে।

মোস্তাফিজুর রহমানের রেকর্ড স্পেল:

  • ওভার: ৪
  • রান: ৬
  • উইকেট: ২
  • ইকোনমি রেট: ১.৫০
  • বাউন্ডারি: শূন্য

বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এমন কিপটে স্পেল আগে দেখা যায়নি। এবং এটি আবারও প্রমাণ করে—'দ্য ফিজ' যখন ছন্দে থাকেন, তখন তার কাটার-ভিত্তিক বোলিং সামলানো দুনিয়ার সেরা ব্যাটারদের জন্যও কঠিন হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X