স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে কী বললেন মির্জা ফখরুল

সাকিব আল হাসান ও মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে রাজনীতিতে জল্পনা থাকলেও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এ সিদ্ধান্ত খেলোয়াড়ের পারফরম্যান্স ও নিজের অবস্থানের উপরই নির্ভর করবে, রাজনীতির উপর নয়।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি দেখতে মাঠে আসেন বিএনপি মহাসচিব। ম্যাচ শুরুর আগেই তিনি পৌঁছে যান মাঠে, এবং খেলা চলাকালীন সময়ে ‍সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টস-কে।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— ‘ভবিষ্যতে বিএনপি যদি সরকারে আসে, তাহলে সাকিব আল হাসান আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি?’

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেটা নির্ভর করবে সাকিবের ফর্মের উপর। সে খেলাটাকে চালিয়ে নিতে চায় কি না, সেটাও তার নিজের বিষয়। আমি ব্যক্তিগতভাবে খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ চাই না এবং এতে বিশ্বাসও করি না। যার যোগ্যতা থাকবে, সে অবশ্যই জাতীয় দলে খেলবে।’

এ সময় তার কাছে আরও জানতে চাওয়া হয়—প্রিয় ক্রিকেটার কে?

তিনি জানান, ‘আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। আমি সাধারণত টিভিতেই খেলা দেখি, আর ওর খেলা সবসময়ই উপভোগ করি।’

এদিকে, মির্জা ফখরুল যখন মাঠে ছিলেন, তখন একই স্ট্যান্ডে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম নিজেও। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে মায়ান। পুরনো সতীর্থদের সাথে দেখা করতে এবং ম্যাচ উপভোগ করতেই সাবেক এই অধিনায়ক মিরপুরে আসেন।

দিনশেষে অবশ্য বাংলাদেশ দল জয় দিয়েই মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিতর্কের কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হলেও, মির্জা ফখরুলের মন্তব্যে তা কিছুটা নিরপেক্ষতা পেয়েছে। খেলোয়াড়ের ফর্ম ও ইচ্ছাই যে মূল বিবেচ্য—সেই বার্তাই যেন দিলেন বিএনপি মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১০

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১১

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১২

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৩

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৪

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৫

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৮

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৯

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

২০
X