বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে যাচ্ছেন লিটন

লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের এই ধাপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের বিপক্ষে খেলতে হবে টাইগারদের। আর এই বড় দলগুলোর বিপক্ষে খেলতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ওপেনার লিটন কুমার দাস।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তান যাবেন ওপেনার লিটন কুমার দাস। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে সবুজ সংকেত পেলেই রাত ৯টা ১৫ মিনিটে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন।

বিশস্ত একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনের জন্য পাকিস্তান যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে রেখেছে।

গত সপ্তাহে জ্বরের কারণে এশিয়া কাপে খেলতে যেতে পারেননি লিটন। তার বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়কে। এরপর শোনা যায় ভিন্ন এক খবর। প্রতিযোগিতার সুপার ফোরে টাইগাররা যেতে পারলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন। তখন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টের সুপার ফোরে পৌঁছে গেছে টাইগার বাহিনী। জ্বরের কারণে এ প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করেন লিটন। তবে সুপার ফোর নিশ্চিত করায় পাকিস্তানে যাচ্ছেন এই ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X