স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত সাকিব

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকবার্তা দিয়েছেন সাকিবও। ছবি : সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকবার্তা দিয়েছেন সাকিবও। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় দেশের কোটি মানুষের মতোই শোকাহত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও আহতদের সুস্থতা কামনা করেছেন।

সাকিব লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই পরিণত হয়েছে শোকস্তব্ধ বেদনার স্থলে। এক নিমেষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

এই ঘটনায় একজন বাবা ও মানুষ হিসেবে নিজের গভীর কষ্টের কথা জানান তিনি। বলেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’

জাতি হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাকিব আরও লেখেন, ‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে থাকি।’

ইংরেজিতেও একটি বার্তা দিয়েছেন তিনি, যেখানে তিনি লিখেছেন, “This pain feels deeply personal… A place of learning has turned into a site of tragedy.” তার বার্তায় উঠে এসেছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি অকুণ্ঠ সহানুভূতি, প্রার্থনা ও জাতীয় শোকের অনুভব।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার দিকে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের পাশেই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

শিশু রামিসা ধর্ষণ-হত্যা / আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X