স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:১৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি ক্রিকেটাররাও

ট্র্যাজেডিতে সহমর্মিতা জানিয়েছেন পাক ক্রিকেটাররাও। ছবি : সংগৃহীত
ট্র্যাজেডিতে সহমর্মিতা জানিয়েছেন পাক ক্রিকেটাররাও। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের দুর্ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রাণ হারিয়েছেন ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এই হৃদয়বিদারক ঘটনায় কাঁদছে ক্রীড়াঙ্গনও। বাংলাদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা যেমন শোক প্রকাশ করেছেন, তেমনি সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান দল। মাঠের লড়াই থাকলেও মাঠের বাইরের এই শোকাবহ ঘটনায় পাশে দাঁড়িয়েছে সফরকারীরা।

পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি, যিনি এবার সিরিজে নেই, এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন,

“হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা করছি। পরিবারগুলো যেন শক্তি ফিরে পায় এবং অলৌকিক কিছুর আশায় আছি।”

পাকিস্তানের স্কোয়াডে না থাকা আরেক পেসার হাসান আলী ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন,

“ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত। অনেকগুলো নিষ্পাপ প্রাণ অকালে ঝরে গেল। হতাহতদের পরিবারের সঙ্গে আছে আমার হৃদয়। সৃষ্টিকর্তা সবাইকে ধৈর্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

এছাড়া ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত থাকা নাসিম শাহ লিখেছেন,“বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম, যে দেশটা আমার হৃদয়ের খুব কাছের। এই বিধ্বংসী দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার জন্য দোয়া করছি। এই কঠিন সময়ে সবাই যেন শক্তি ও শান্তি ফিরে পান।”

প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪৪ রান করা ওপেনার ফখর জামান এক্স হ্যান্ডেলে বলেন, “ঢাকায় মর্মান্তিক এই দুর্ঘটনায় খুব খারাপ লাগছে। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি।”

এদিকে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে এই ম্যাচ কেবল ক্রিকেটীয় দ্বৈরথে সীমাবদ্ধ থাকছে না, এর আগে থাকবে শোক পালনের আনুষ্ঠানিকতা।

মাঠে নামার আগে এক মিনিট নীরবতা পালন করবেন দুই দলের ক্রিকেটাররা।

তাদের হাতে থাকবে কালো আর্মব্যান্ড, আর স্টেডিয়ামে বাজবে না কোনো সংগীত। বিসিবির সব ভেন্যুতে থাকবে জাতীয় পতাকা অর্ধনমিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X