স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি দায়ের

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

থানার একটি নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে যে, তাসকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। সূত্রমতে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি বলে জানা গেছে।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাসকিনের মতো জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিস্মিত ক্রিকেট অঙ্গনের অনেকে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও, ঘটনাটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১০

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১১

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১২

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৩

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৪

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৫

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৬

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৭

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৯

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

২০
X