স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ প্রত্যাহার করলেন বন্ধু

তাসকিন আহমেদ ও তার বাল্যকালের বন্ধু সৌরভ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ ও তার বাল্যকালের বন্ধু সৌরভ। ছবি : সংগৃহীত

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ সম্প্রতি ব্যক্তিজীবনের এক বিতর্কে জড়িয়ে পড়েন, যেখানে তার বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। তবে বুধবার (৩০ জুলাই) সেই ঘটনার অবসান ঘটে, পারিবারিক সমঝোতার ভিত্তিতে সৌরভ তার অভিযোগ তুলে নেন।

গণমাধ্যমে মুখ খুলে সৌরভ জানান, ‘দুই পরিবার মিলে মুচলেকার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বন্ধুদের মধ্যে কথার কাটাকাটি থেকেই বিষয়টি শুরু হয়েছিল। আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলি নাই। আজ পারিবারিকভাবে বসে সমাধান করা হয়েছে।’

সৌরভ আরও জানান, তাসকিনের বাবা সম্পর্কে তার নানা হন এবং দুই পরিবারের সম্পর্কের ভিত্তিতেই সমঝোতা হয়েছে।

‘যদি শুরুতেই বসা যেত, তাহলে তখনই সমাধান হতো। তখন পরিস্থিতি ছিল না,’ — বলেন তিনি।

তাসকিনকে প্লেয়ার হিসেবে শুভকামনা জানালেও, বন্ধুত্ব নিয়ে কিছুটা দুঃখের সুরও ছিল সৌরভের কণ্ঠে। ‘তাসকিন আমার ছোটবেলার বন্ধু। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। কিন্তু আমি এখন ট্রমাটাইজড। বন্ধু হিসেবে সময় লাগবে আমার।’

সৌরভের খালা ঝুমা খান জানান, ‘৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল, আজকে পারিবারিকভাবে বসে মুচলেকায় অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে যেন এমন কিছু আর না ঘটে। সেটাই অঙ্গীকার করা হয়েছে।’

ঘটনার শুরু থেকেই তাসকিন বিষয়টি অস্বীকার করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘এটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল, সে আমার নাম বলেছে। আমার সঙ্গে ওর কোনো ঝগড়াই হয়নি। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটি আমার, আমার পরিবারের এবং বন্ধুর সম্মানের জন্য বিব্রতকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X