স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিপর্যয়ে রুটের সেঞ্চুরি, হঠাৎ ইংলিশদের ইনিংস ঘোষণা

অ্যাশেজের প্রথম টেস্টে জো  রুটের শতক।   ছবি: সংগৃহীত
অ্যাশেজের প্রথম টেস্টে জো রুটের শতক। ছবি: সংগৃহীত

টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ইংল্যান্ড। এমন অবস্থায় রুখে দাঁড়ান সাবেক অধিনায়ক জো রুট। জনি বেয়ারস্টোকে নিয়ে দলের বিপর্যয়ে কাটিয়ে তুলে নেন ক্যারিয়ারের ৩০তম শতক। এমন অবস্থায় ইনিংস ঘোষণা করে চমকে দেন ইংলিশ অধিনায়ক স্টোকস। এতে অবাক হন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও। ঐতিহ্যবাহী অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে। পরে দিনের বাকি সময় ৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান তুলে অজিরা।

এডজাবেস্টনে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বজায় রাখে ইংলিশরা। ওভার প্রতি পাঁচের উপরে রান তুলে থাকে তারা। একই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। ইনিংসের শুরুতে বেন ডাকেটের উইকেট হারায় ইংলিশরা। ব্যক্তিগত ১২ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে ওলে পোপকে নিয়ে ৭০ রানের জুটি গড়ে বিপদমুক্ত করেন জ্যাক ক্রলি। দলীয় ৯২ রানে পোপকে (৩২) সাজঘরে ফেরান নাথান লায়ন। ক্রলির সঙ্গী হন অভিজ্ঞ রুট। তবে দলীয় ১২৪ রানে ৭৩ বলে ৭ চারে ৬১ রান করে আউট হন ক্রলি। এই ইংলিশ ওপেনারের বিদায়ের ১৭৬ রানে হ্যারি ব্রুক (৩২) ও অধিনায়ক স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর জনি বেয়ারস্টোকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ১২১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান রুট। ইংলিশ উইকেটকিপার ৭৮ বলে ৭৮ রান করে আউট হন। অবসর ভেঙে টেস্টে ফেরা মঈন আলিও বেশিক্ষণ টিকতে পারেনি।

এরপর ক্যারিয়ারের ৩০তম টেস্ট শতক তুলে নেন রুট। শেষ পর্যন্ত ১১৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ৭ চার ও ৪ ছক্কার ঝকঝকে এই ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটার। আর ওলি রবিনসন ১৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে লায়ন চারটি হ্যাজেলউড দুটি, বোলান্ড ও গ্রিন ১টি করে উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে ডেভিড ওয়ার্নার ৮ ও ওসমান খাজা ৪ রানে অপরাজিত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X