স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালের কোচ হলেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ছবি : সংগৃহীত

ক্রিকেট থেকে বিদায়ের পর কোচিং ক্যারিয়ার গড়ার পথেই হাঁটছেন মোহাম্মদ আশরাফুল। একসময় দেশের ক্রিকেটে আলোড়ন তোলা এই ব্যাটার এবার দায়িত্ব পেয়েছেন বরিশাল বিভাগের কোচ হিসেবে। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও অন্যান্য আঞ্চলিক টুর্নামেন্টে এই ভূমিকায় দেখা যাবে তাকে।

বিপিএলের রংপুর রাইডার্সে আগেই কোচিং অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আশরাফুল। এবার বিসিবির আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের অংশ হিসেবে বরিশাল বিভাগকে গুছিয়ে তোলার কাজ পড়েছে তার কাঁধে।

জাতীয় ক্রিকেট লিগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান আশরাফুলকে কোচ হিসেবে নিয়োগের খবর নিশ্চিত করে বলেন, ‘বরিশাল দল নিয়ে আমরা সত্যিই সিরিয়াস। আশরাফুল আমাদের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন, এবং তিনি নিজেই কোচিংয়ে আগ্রহ দেখিয়েছেন। যেহেতু বরিশালের হয়েও দু’বছর খেলেছে, আমরা মনে করি তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে।’

তিনি আরও জানান, সাবেক তারকা ক্রিকেটারদের—যেমন আফতাব আহমেদ, সালাউদ্দিন সেলিম, হান্নান সরকার, রোকনদের সাথেও আলাপ চলছে। তাদেরকে ভবিষ্যতে জাতীয় লিগ বা ছোট টুর্নামেন্টে সম্পৃক্ত করার চিন্তা রয়েছে।

বরিশালের ক্রিকেটে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ এবং দ্বন্দ্বের বিষয়টি নিয়েও কথা বলেন আকরাম খান।

‘আমরা শুনেছি বরিশালে কেউ ম্যানেজার খুশি না, কেউ কোচ খুশি না, কেউ অধিনায়ক খুশি না। এমনটা হওয়া ঠিক না। এটা অন্য কোনো বিভাগের ক্ষেত্রে ঘটে না। তাই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’

বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই সকল বিভাগীয় ম্যানেজারদের ডেকে গাইডলাইন দেওয়া হবে। যদি তারা দায়িত্ব পালনে ব্যর্থ হন, ভবিষ্যতে তাদের আর দায়িত্বে রাখা হবে না।

আঞ্চলিক ক্রিকেটের পরিধি আরও বাড়াতে বিসিবি এবার চট্টগ্রামে আয়োজন করছে রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা শুরু হবে ২৭ আগস্ট। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এতে অংশ নেবে।

আকরাম খান বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে যদি দুই-তিনজন ভালো ক্রিকেটার উঠে আসে, তারা জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়ে খেলতে পারবে। এটা আমাদের বোর্ড সভাপতির পরিকল্পনার অংশ। আঞ্চলিক কাঠামো শক্তিশালী করাই মূল লক্ষ্য।’

মোহাম্মদ আশরাফুলের কোচিংয়ে বরিশাল নতুন আলো খুঁজে পাবে—এই আশা রাখছে বিসিবি। পাশাপাশি আঞ্চলিক ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বোর্ডের সক্রিয় পদক্ষেপ ইতিবাচক বার্তা দিচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেট ব্যবস্থাপনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X