স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নেদারল্যান্ডস সিরিজ নিয়ে যা জানাল বিসিবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা না হলেও, সিরিজের ভেন্যু নির্ধারণ করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজ ঘিরে সিলেটেই হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। বিষয়টি নিশ্চিত করে ফাহিম বলেন, ‘৬ আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, প্রথমে ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ১১ থেকে ১৩ তারিখের মধ্যে কোচরা আসা শুরু করবেন। কোচরা আসার পর স্কিল ট্রেনিং শুরু হবে। এরপর ক্যাম্পটি সিলেটে সরিয়ে নেওয়া হবে এবং সেখানেই সিরিজটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

সিরিজ ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে ফাহিম বলেন, ‘আমরা তো আবুধাবির মতো উইকেট এখানে তৈরি করতে পারব না। তবে আমাদের এখানে সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট সম্ভবত সিলেটেই। টি-টোয়েন্টি ক্রিকেটে রানবান্ধব উইকেট দরকার, আর সিলেট সেটা দিতে পারে।’

উইকেটের মান নিয়েও বিসিবি কর্তৃপক্ষ বেশ মনোযোগী। ফাহিম জানিয়েছেন, তারা এমন পিচ তৈরি করতে চান যেখানে অন্তত ১৭০-১৮০ রান করা সম্ভব হয়। ‘আমি ৩-৪ দিন আগে সিলেটে গিয়েছিলাম। উইকেট দেখে মনে হয়েছে, ভালো ব্যাটিং ট্র্যাক বানানো সম্ভব। আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। এমন উইকেট চাই না, যেখানে ১৩০-১৪০ করতেও কষ্ট হবে। বরং ১৭০-১৮০, এমনকি সম্ভব হলে ২০০ রানের উইকেটই লক্ষ্য আমাদের।’

আগামী মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে নিজেদের ব্যাটিং-দক্ষতা যাচাই ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে চায় টিম ম্যানেজমেন্ট। সিলেটের উইকেট ও আবহাওয়া তাই প্রস্তুতির জন্য আদর্শ বলেই মনে করছে বিসিবি।

সুতরাং এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরও একবার ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা- এবার প্রতিপক্ষ ডাচরা, আর মঞ্চ সিলেট।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X