স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ম্যাচ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে রানের ফোয়ারা বইছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু সেই উত্তেজনা শেষ পর্যন্ত মাটি করে দিল বৃষ্টি। দু’দফা বিঘ্নের পর আর খেলা মাঠে গড়ায়নি। স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময়) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৮ ওভার ২ বল খেলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। ইনিংসের নায়ক ছিলেন অধিনায়ক লিটন দাস। ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংসে তিনি মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। তার ব্যাটে ভর করেই শুরুতে দারুণ গতি পায় লাল-সবুজ।

ইনিংস ওপেন করতে নেমেছিলেন লিটন ও সাইফ হাসান। সাইফ ৮ বলে ১২ রানে ফিরলেও অন্যপ্রান্তে দাপট দেখান লিটন। ২৭ বলে ফিফটি ছুঁয়ে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক পূর্ণ করেন, যা তাকে বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ফিফটির মালিক করেছে।

তবে বৃষ্টির কারণে স্লো হয়ে যাওয়া উইকেটে অন্য ব্যাটারদের রান তোলা ছিল কষ্টসাধ্য। তাওহিদ হৃদয় ১৪ বলে করেন মাত্র ৯ রান, শামিম হোসেন খেলেন ১৯ বলে ২১ রানের ইনিংস। শেষদিকে নুরুল হাসান সোহান (১১ বলে অপরাজিত ২২) ও জাকের আলি (১৩ বলে অপরাজিত ২০) দ্রুত রান তুলে স্কোরবোর্ডে লড়াইযোগ্য পুঁজি এনে দেন।

তবে ম্যাচ চলাকালে দুইবার বৃষ্টির হানা পড়ে। প্রথমে পঞ্চম ওভারে খেলা বন্ধ হয়ে যায় প্রায় আধা ঘণ্টার জন্য। দ্বিতীয়বার ১৯তম ওভারে নামেন বৃষ্টি। তখনই ধরা যায় ম্যাচের ভাগ্য। স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে ধারাভাষ্য কক্ষ জানায়—বাংলাদেশের ইনিংস কার্যত শেষ। আশা ছিল রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে খেলা শুরু করে ৫ ওভারের লক্ষ্য তাড়া করবে নেদারল্যান্ডস। কিন্তু বৃষ্টি আরও জোরে নামতে থাকায় আর মাঠে ফেরা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ফলে সিলেটে বাংলাদেশের ব্যাটিং মহড়া মাঠে গড়ালেও, সেই ম্যাচের কোনো ফলাফল পাওয়া গেল না।

তিন ম্যাচের সিরিজ অবশ্য বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X