স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দলকে সিরিজ জিতিয়ে যা বললেন নাসুম

নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত
নাসুম আহমেদ । ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা তৃতীয় সিরিজ জয়ের আনন্দে মাতোয়ারা টাইগাররা, আর এই সাফল্যের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ২১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন তিনি।

নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপ টিকতেই পারেনি বাংলাদেশি বোলারদের সামনে। ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় লাল-সবুজের দল। সিরিজের আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারানো বাংলাদেশ এ নিয়ে টানা তিনটি সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল।

নিজ শহর সিলেটে বল হাতে দুর্দান্ত সাফল্যের পর নাসুম দর্শকদের সমর্থনের কথাই প্রথমে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি এখানকার স্থানীয় ছেলে, দর্শকদের সমর্থন আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। প্রতিটি বলের পর তাদের উৎসাহই আমাকে বাড়তি প্রেরণা দিয়েছে। এই সাফল্যের কৃতিত্ব তাদেরও।’

ম্যাচের আগে টাইগার বোলারদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল শিশির। রাতে মাঠ ভিজে যাওয়ায় অনেক সময় স্পিনারদের গ্রিপে সমস্যা হয়। তবে নাসুম জানালেন, বোলাররা প্রস্তুত ছিলেন এমন পরিস্থিতি সামলানোর জন্য।

তিনি বলেন, ‘আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু সেটা তেমন হয়নি। উইকেটে আগের মতোই বাঁক ছিল, যা কাজে লাগাতে পেরেছি।’

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসুম বলেন, ‘এই মুহূর্তে ম্যাচসেরার পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি।’

টানা তিন সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও সামনে অপেক্ষা করছে এশিয়া কাপের মতো বড় আসর। নেদারল্যান্ডসের বিপক্ষে নাসুম ও অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিং প্রমাণ করেছে যে, প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশ এখন পরিকল্পনা অনুযায়ী এগোতে জানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X