কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচ শেষে লাইভে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ (WCL)-এর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ের আনন্দে যখন মাঠ ও গ্যালারি উচ্ছ্বসিত, ঠিক ওই মুহূর্তেই লাইভ সম্প্রচারে ধরা পড়ল এক অপ্রত্যাশিত ঘটনা। উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন লিগের মালিক! বিস্ময় আর হাস্যরস মিলিয়ে এ মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল।

সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যকার ফাইনাল (WCL) শেষে সরাসরি সম্প্রচারে উপস্থাপিকা কারিশমা কোটেককে বিয়ের প্রস্তাব দেন টুর্নামেন্টের কর্ণধার হর্ষ তুমার।

সংবাদমাধ্যমটি বলছে, ম্যাচ-পরবর্তী সঞ্চালনায় কারিশমা তুমারের কাছে জানতে চান, এত বড় আয়োজন সফলভাবে শেষ করার পর উদযাপন কীভাবে করবেন। উত্তরে হর্ষ হেসে বলেন, ‘যখন সব শেষ হয়ে যাবে, আমি আপনাকে প্রপোজ করতে যাচ্ছি!’

এই অপ্রত্যাশিত মন্তব্যে প্রথমে খানিকটা থমকে যান করিশমা। বিস্মিত কণ্ঠে বলেন,‘ওহ মাই গড!’ তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে পেশাদার ভঙ্গিতে ফিরে আসেন তিনি।

দৃশ্যটি মুহূর্তেই সামাজি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, ‘ক্রিকেট মাঠেই প্রেমের ইনিংস শুরু!’ অনেকে এটিকে মজার দৃষ্টিতে দেখেছেন, কেউ কেউ আবার এই সাহসী প্রস্তাবের প্রশংসাও করেছেন।

তবে, কারিশমা এই প্রস্তাবের কোনো জবাব দিয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। দুজনের মধ্যে কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১০

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১১

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১২

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৩

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৪

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৫

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৬

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৭

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৮

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৯

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

২০
X