বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আবারও প্রধান কিউরেটর হিসেবে বিসিবিতে ফিরছেন টনি হেমিং

টনি হেমিং। ছবি : সংগৃহীত
টনি হেমিং। ছবি : সংগৃহীত

কিছুটা হঠাৎ করেই ২০২৪ সালে বিসিবির সঙ্গে পথচলা থেমে গিয়েছিল টনি হেমিংয়ের। বনিবনা না হওয়া কিংবা পেশাগত মতপার্থক্য—যাই থাকুক না কেন, অবশেষে আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন এই অভিজ্ঞ অস্ট্রেলিয়ান কিউরেটর।

বিসিবির একজন পরিচালক দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, টনি হেমিংয়ের সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তিনি বাংলাদেশে আসছেন। শুধু প্রধান কিউরেটর হিসেবেই নয়, নতুন এক দায়িত্ব—‘হেড অব টার্ফ’ হিসেবেও কাজ করবেন তিনি। দেশের বিভিন্ন ভেন্যুর কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়া ও আন্তর্জাতিক মানের পিচ ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন হেমিং।

২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন হেমিং। দুই বছরের চুক্তি থাকলেও এক বছরের মধ্যেই ২০২৪ সালের ১০ জুলাই দায়িত্ব ছেড়ে দেন। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান কিউরেটর হিসেবে যোগ দেন তিনি।

তবে গেল ৬ মাস ধরে হেমিংকে ফেরানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল বিসিবি। অবশেষে সেই আলোচনা সফল হয়েছে।

টনি হেমিং শুধু বাংলাদেশ কিংবা পাকিস্তান নয়, বিশ্বজুড়েই পিচ ও মাঠ ব্যবস্থাপনায় এক অভিজ্ঞ নাম। এর আগে তিনি কাজ করেছেন আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে। ছিলেন ওমান ক্রিকেট একাডেমির পিচ কনসালট্যান্ট হিসেবেও।

তাছাড়া, পার্থের অপটাস স্টেডিয়ামে এরিনা ম্যানেজার, সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ ব্যবস্থাপক এবং আইসিসির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ হিসেবেও অভিজ্ঞতা রয়েছে তার।

অনেকে প্রশ্ন তুলতেই পারেন—যিনি একবার দায়িত্ব ছেড়ে গিয়েছিলেন, তিনি আবার ফিরছেন কেন? বিসিবির ঘনিষ্ঠ সূত্রের মতে, হেমিংয়ের পেশাদারিত্ব ও অভিজ্ঞতার মূল্যায়নেই আবারও তাকে ফেরানো হয়েছে। বিশেষ করে আসন্ন ঘরোয়া মৌসুম ও ভবিষ্যতের আন্তর্জাতিক সিরিজগুলো সামনে রেখে পিচের মান উন্নয়ন এখন বড় অগ্রাধিকার বিসিবির কাছে।

সেই লক্ষ্যে টনি হেমিংয়ের প্রত্যাবর্তন নতুন আশার বার্তা হয়ে আসছে দেশের ক্রিকেটের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X