স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

রান রেটের হিসাব জানতো না আফগানিস্তান: জোনাথন ট্রট

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট। ছবি : সংগৃহীত
আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ জোনাথন ট্রট। ছবি : সংগৃহীত

আফগান রুপকথার সাক্ষী হতে পারতো ক্রিকেট বিশ্ব। সেই সঙ্গে এশিয়া কাপের সুপার ফোরের টিকিটও নিশ্চিত হতো রশিদ-নবীদের। কিন্তু নিজেদের ভুলেই এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে আফগানরা। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্য আফগানিস্তানকে ছুঁতে হতো ৩৭.১ ওভারের মধ্যে। তবে ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও আরও একটি সুযোগ ছিল রশিদের সামনে।

লঙ্কানদের বিপক্ষে ৩৭.৪ ওভারের মধ্যে ২৯৫ রান করলেই সুপার ফোর নিশ্চিত হতো। এমনকি দুদলের রান ২৯১ রান হলেও জিততে পারতো আফগানিস্তান। সেক্ষেত্রে ৩৮.১ ওভারের মধ্যে ছক্কা মেরে জেতার সুযোগ ছিল আফগানদের। তবে এই হিসাব নাকি জানতো না আফগানিস্তান এমনটাই দাবি করেছেন দেশটির ইংলিশ কোচ জোনাথন ট্রট।

আফগানিস্তানের ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলে ওয়াল্লাগেকে চার মারেন রশিদ খান। তখন আফগাদের জয়ের জন্য দরকার ছিল আরও ৩ রান। তবে ৩৮তম ওভারের প্রথম বলে ডি সিলভাকে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান মুজিব।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জোনাথন ট্রট বলেছেন, ‘আমাদের হিসাবগুলো সম্পর্কে জানানো হয়নি। আমরা জানতাম ৩৭.১ বলের মধ্যে জিততে হবে। কিন্তু আমাদের এটা বলা হয়নি ৩৮.১ ওভারের মধ্যে ২৯৫ বা ২৯৭ রান করলেও চলবে। ৩৮.১ ওভারের মধ্যে জয়ের বিষয়টি আমাদের কখনোই বলা হয়নি।’

২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে এমন ধরনের পরিস্থিতিতে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। নেট রান রেটের হিসাব না জানায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি প্রোটিয়ারা। যা নিয়ে তুমুল সমালোচনারে সৃষ্টি হেয়েছিল। ২০১৪ সালে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলসের মধ্যে এমন একিটি ঘটনা ঘটেছিল। প্লে-অফ নিশ্চিত করতে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ১৪.৩ ওভারে ১৯০। নির্ধারিত ওভারের মধ্যে ১৮৯ রান তুলতে পারে মুম্বাই। তবে পরের বলে ছক্কা মারতে পারলে প্লে-অফে কোয়ালিফাই করবে ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনার পরবর্তী বলে ছক্কা মেরে মুম্বাইকে প্লে-অফে কোয়ালিফাই পৌঁছে দেন।

বিশেষ কিছু তথ্যের জন্য দলগুলো ম্যাচ অফিশিয়ালদের ওপর নির্ভর করে থাকে। তবে নেট রানরেটের হিসাবের জন্য হাইপ্রোফাইল দলগুলো অনেক সময় ম্যাচ বিশ্লেষক সঙ্গে রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X