স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

১০০ কোটির মামলায় সুবিচার পাবেন তো ধোনি?

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

ভারতের সেরাদের সেরা। যাকে বিশ্ব চেনে ক্যাপ্টেন কুল নামেই। তার নেতৃত্বে ভারত জিতেছে দুই বিশ্বকাপ। কিন্তু এতকিছুর পরও একটা কালো দাগ লেগেছিল মহেন্দ্র সিং ধোনির নামের পাশে। অভিযোগ ছিল ম্যাচ পাতানোর।

২০১৩ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকাকালীন ‘ধোনি বেটিং কেলেঙ্কারি’ তে জড়িত বলে প্রচার করেছিল দুই চ্যানেল, জি নিউজ এবং নিউজ নেশন নেটওয়ার্ক। যেখানে ধোনির পাশাপাশি নাম জড়ানো হয়েছিল চেন্নাই সুপার কিংসেরও। এমনকি তদন্তের পরে ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল থেকে চেন্নাইকে বহিষ্কারও করা হয়। তবে পরবর্তীতে ২০১৮ সাল থেকে আবারও আইপিএলে খেলছে হলুদ ব্রিগেডের দল।

যদিও অভিযোগ ওঠার পরপরই এ খবর ভিত্তিহিন বলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের ক্যাপ্টেন কুল। এমনকি ২০১৪ সালে জি নিউজের তৎকালীন সম্পাদক সুধীর চৌধুরী, নিউজ নেশন নেটওয়ার্ক এবং তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সম্পদ কুমারের বিরুদ্ধে করেছিলেন ১০০ কোটি রূপির মানহানির মামলাও।

তবে মামলাটি গেল এক যুগ ধরে সীমাবদ্ধ ছিল ফাইলের মধ্যেই। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে সেটি। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে। ধোনির তারকা পরিচিতি এবং আদালতে তার সরাসরি উপস্থিতির কারণে জনসমাগম বা নিরাপত্তাজনিত সমস্যা এড়াতেই আদালত এক অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন, যিনি প্রায় এক যুগ আগের মামলায় কোর্ট চত্বরের বাইরে ধোনির সাক্ষ্যগ্রহণ করবেন।

ধোনির আইনজীবী জানিয়েছেন, আসামী পক্ষের আইনজীবীদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ধোনি। তাকে অক্টোবরের ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে যখন খুশি ডাকা যাবে। যে কোন জিজ্ঞাসার জন্য প্রস্তুত ধোনি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এ মামলায় ধোনি ‍সুবিচার পান কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১০

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১১

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৩

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৪

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৫

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৬

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৭

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৮

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৯

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

২০
X