স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে আকাশছোঁয়া বিজ্ঞাপনের দাম

ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তান ও ভারতের মুখোমুখি লড়াই শুধু দুই দেশ নয় ক্রীড়া ও মিডিয়া উভয় দিকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুদলের ম্যাচকে ঘিরে স্পন্সরশিপ ও বিজ্ঞাপনমূল্য আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান-ভারত ম্যাচ চলাকালীন ১০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপনের দাম বাংলাদেশি টাকায় ২৪.৮ লাখ টাকা, আর পুরো বিজ্ঞাপন প্যাকেজের মূল্য দাঁড়িয়েছে ৬.৯৪ কোটি টাকা। কো-প্রেজেন্টিং পার্টনারশিপের দাম ২৭.৯ কোটি টাকা, একই রেটে পাওয়া যাচ্ছে কো-পাওয়ারড প্যাকেজ। অ্যাসোসিয়েট পার্টনারশিপ নির্ধারিত হয়েছে ২০.১৫ লাখ টাকা। ডিজিটাল বিজ্ঞাপন প্যাকেজও কো-প্রেজেন্টিং ও হাইলাইটস পার্টনারদের জন্য ৪৬.৫ কোটি টাকা।

মিডিয়া বিশেষজ্ঞরা আশা করছেন, পাকিস্তান-ভারত ম্যাচ দর্শকসংখ্যার রেকর্ড গড়বে। এশিয়া কাপের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের উত্তেজনাপূর্ণ মুখোমুখি লড়াইয়ের জন্য দর্শক ও স্পন্সরদের আগ্রহই মূল কারণ।

এশিয়া কাপ ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের গ্রুপ বি ম্যাচ দিয়ে শুরু হবে। মোট আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে মর্যাদাপূর্ণ শিরোপার জন্য লড়াই করবে। গ্রুপ এ-তে পাকিস্তান ও ভারতের পাশাপাশি রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান। গ্রুপ বি-তে খেলছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

পাকিস্তান তাদের অভিযান শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে, এরপর ১৪ সেপ্টেম্বর ভারতের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ। গ্রুপ-পর্বের শেষ ম্যাচে ১৭ সেপ্টেম্বর তারা খেলবে ইউএই-এর বিপক্ষে।

এই বিশাল প্রতিদ্বন্দ্বিতা কেবল ক্রীড়াপ্রেমীদের জন্য নয়, স্পন্সর ও বিজ্ঞাপনদাতাদের জন্যও বিপুল সম্ভাবনার জন্ম দিয়েছে। রেকর্ড দামের বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ প্রতিযোগিতা এশিয়া কাপকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিয়মের পাসের সন নিয়ে ‘গড়মিল’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১০

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৩

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৪

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৫

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৬

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৭

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৮

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৯

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

২০
X