স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:১৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ডের খাতায় বাংলাদেশের নাম

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ট্রফি হাতে অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ট্রফি হাতে অধিনায়ক লিটন দাস। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ঢাকা টেস্টে বাংলাদেশ জিতেছে ৫৪৬ রানের ব্যবধানে। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্ব্বোচ্চ ব্যবধানে জয়ও এটি। টেস্টে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ।

তৃতীয়দিন ইনিংস ঘোষণা না করলে বিশ্ব রেকর্ডও গড়তে পারত বাংলাদেশ। বাংলাদেশের জয়ের মধ্য দিয়ে রেকর্ড বইয়ে বাংলাদেশের নাম উঠে গেছে। আফগানদের বিধ্বস্ত করে ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় সর্বোচ্চ রানের জয় পেয়েছে লিটন দাসের দল। এছাড়া ১৯৩৪ সালের পর টেস্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে রানের জয়।

৬৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের পেসারদের দাপটে দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অলআউট আফগানরা। চতুর্থ দিনে টাইগারদের জয়ের জন্য ৮ উইকেট প্রয়োজন ছিল। মাত্র এক সেশনে আফগানদের গুড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। এছাড়া শরিফুল ইসলাম ২৮ রানে পান ৩ উইকেট।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচশো রান বা তারচেয়ে বেশি ব্যবধানে জেতার ঘটনা মাত্র তিনটি। টেস্ট ইতিহাসে সর্ব্বোচ ব্যবধানে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংলিশরা। এরপর ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল অজিরা। এবার আফগানদের ৫৪৬ রানে হারিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিল বাংলাদেশ। এশিয়ার প্রথম দল হিসেবে পাঁচশো রানের বেশি ব্যবধানে জয়ের একমাত্র কৃতিত্ব এখন বাংলাদেশ দলের।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮২ রানের জবাবে আফগানরা অলআউট হয় ১৪৬ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। ৬৬২ রানের পাহাড়সম লক্ষমাত্রায় ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে অলআউট হয় আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X