স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট ইতিহাসে এই রেকর্ড করতে পারেনি আগে কেউ

ম্যাথু ব্রিটজকে। ‍ছবি : সংগৃহীত
ম্যাথু ব্রিটজকে। ‍ছবি : সংগৃহীত

রেকর্ড যেন পিছু ছাড়ছে না ম্যাথু ব্রিটজকের। মাত্র চারটি ওয়ানডে খেলেছেন। প্রত্যেকটিতেই করেছেন আলাদা আলাদা রেকর্ড। আর এবার তো এমন এক রেকর্ড করলেন যা করতে পারেনি ক্রিকেট ইতিহাসে কেউ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলেন ব্রিটজকে। ‍আর তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্রিটজকেই প্রথম ক্রিকেটার যিনি নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৫০ রান। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন এই ২৬ বছর বয়সী। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কাড়েন ব্রিটজকে। এরপর মাঠে নামেন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচে করেন ৫৭ রান। আজ ৮৮ রানের ইনিংসসহ প্রথম চার ইনিংসেও তার রানই সর্বোচ্চ। এই চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩৭৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ রান টেম্বা বাভুমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X