স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটজকে

ম্যাথু ব্রিটজকে। ‍ছবি : সংগৃহীত
ম্যাথু ব্রিটজকে। ‍ছবি : সংগৃহীত

পাঁচ ওয়ানডের পাঁচটিতেই ফিফটি। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে বিশ্বরেকর্ডই করে ফেললেন। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতেই ৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। ২৬ বছর বয়সী এই ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের নভোজিৎ সিং সিধুকে।

অভিষেকের পর ব্রিটজকে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছেন। প্রতিটিতেই করেছেন ফিফটি প্লাস স্কোর—১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার অভিষেকের পর প্রথম পাঁচ ইনিংসে এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। পাশাপাশি, তিনি এখন অভিষেকের পর পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিকও।

ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসে ব্রিটজকের ৪৬৩ রান। প্রথম পাঁচ ম্যাচে আর কারও ৪০০ রানও নেই। আগের রেকর্ডটা ছিল টম কুপারের ৩৭৪।

লর্ডসে বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৮৫ রানের ইনিংস খেলেন ব্রিটজকে। জোফরা আর্চারের শিকার হওয়ার আগে ট্রিস্টান স্টাবসের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়েন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X