স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেলবোর্ন স্টেডিয়ামে বিপিএল খেলা পাক ক্রিকেটারের নামে স্ট্যান্ড

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ‍ছবি : সংগৃহীত
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ‍ছবি : সংগৃহীত

বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন পাকিস্তানের হারিস রউফ। ২০১৯ সাল থেকে এই দলটির নিয়মিত মুখ তিনি। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচে তার শিকার ৩৬ উইকেট। বিগ ব্যাশের মতো বিপিএলেরও পরিচিতি মুখ এই হারিস রউফ, খেলেছেন রংপুর রাইডার্সের জার্সিতে।

এবার পাক এই ক্রিকেটারের অবদান স্বীকার করে এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের প্রতি সম্মান জানিয়ে বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড বরাদ্দ রাখতে যাচ্ছে দলটি।

মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবটও খুশি এই উদ্যোগে। তিনি আশা করেন, পাকিস্তানি সমর্থকরা এতে অনুপ্রাণিত হয়ে আরও বেশি করে বিগ ব্যাশের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে আসবে।

বিগ ব্যাশে নিজের প্রথম আসরে (২০১৯-২০) হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে ২৭ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছিলেন রউফ। এটিই স্বীকৃতি টি-টোয়েন্টিতে রউফের ক্যারিয়ার সেরা বোলিং। সেই আসরেই সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিকও অর্জন করেন, যা এখন পর্যন্ত তার একমাত্র হ্যাটট্রিক।

বিগ ব্যাশের এবারের আসরের পর্দা উঠছে ১৪ ডিসেম্বর থেকে। হারিস রউফের দল মেলবোর্ন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X