বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত
নুরুল হাসান সোহান। ছবি : সংগৃহীত

এশিয়া কাপকে সামনে রেখে শুক্রবার (২২ আগস্ট) ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ বিরতির পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটকিপার–ব্যাটার নুরুল হাসান সোহান। সর্বশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে, এরপর আর লাল–সবুজ জার্সি গায়ে ওঠেনি তার।

দল ঘোষণার পরই অস্ট্রেলিয়া থেকে ক্ষুদে বার্তায় দেশের একটি গণমাধ্যমকে নিজের অনুভূতি জানিয়েছেন সোহান। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ জাতীয় দলে ফেরার আনন্দে তাই সৃষ্টিকর্তার প্রতিই কৃতজ্ঞতা জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

সোহানের সঙ্গে দলে ফিরেছেন সাইফ হাসানও। প্রায় দুই বছর পর এই ডানহাতি ব্যাটারকে দেখা যাবে জাতীয় দলের স্কোয়াডে। বলা যায় ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তিনিই।

গত দুই বছরে ঘরোয়া ক্রিকেটে নিজেকে নিয়মিত প্রমাণ করে আসছেন সোহান। শুধু ব্যাট হাতে নয়, নেতৃত্বের দায়িত্বেও প্রশংসা কুড়িয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরোয়া বিভিন্ন আসরে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে।

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তিনি খেলেছিলেন ওয়ানডে ও টেস্টে। টি–টোয়েন্টিতে ফেরাটা তাই যেন এক নতুন সূচনা। তিন বছর পর দলে ফেরার সুযোগে সোহানের স্বপ্ন আবারও জীবন্ত হলো—এশিয়া কাপে লাল–সবুজের হয়ে আলো ছড়ানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X